দেশে চলেছে জন বিরোধী সরকারের শাসন! জন আক্রোশ র‍্যালি থেকে আর কী বললেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনের বিধানসভাগুলির নির্বাচন ছাড়াও পরবর্তী সাধারণ নির্বাচনেও দল জয়লাভ করবে বলে দাবি করেছেন রাহুল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনের বিধানসভাগুলির নির্বাচন ছাড়াও পরবর্তী সাধারণ নির্বাচনেও দল জয়লাভ করবে বলে দাবি করেছেন রাহুল। সভাপতি হওয়ার পর দিল্লিতে এটিই ছিল রাহুলের প্রথম সমাবেশ। এদিন তিনি রামলীলা ময়দানে জন আক্রোশ র‍্যালির সূচনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনের বিধানসভাগুলির নির্বাচন ছাড়াও পরবর্তী সাধারণ নির্বাচনেও দল জয়লাভ করবে বলে দাবি করেছেন রাহুল। সভাপতি হওয়ার পর দিল্লিতে এটিই ছিল রাহুলের প্রথম সমাবেশ। এদিন তিনি রামলীলা ময়দানে জন আক্রোশ র‍্যালির সূচনা করেন। ভাষণে রাহুল বলেন, দেশে জন বিরোধী সরকারের শাসন চলেছে। আরএসএস আর বিজেপি হাত মিলিয়ে দেশের গণতান্ত্রিক সংগঠনগুলিকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে নরেন্দ্র মোদী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করেছেন রাহুল। মোদী যখন জনগণের উদ্দেশে কিছু বলেন, তখন তার মধ্যে থেকে সত্যিটা বের করা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য প্রসঙ্গে রাহুল বলেন, মোদী বলেন, ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি। তবে গত ৬০ মাসে তিনি কী করেছেন। সেই প্রশ্ন তোলেন রাহুল। এই সময়ে দেশে যেমন বেকারি বেড়েছে, তেমনটাই বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। রাহুলের অভিযোগ একদিকে যখন কৃষকের আত্মহত্মার ঘটনা ঘটছে, ঠিক তখন দেশে শিল্পপতিদের ঋণ মকুবের ঘটনা ঘটছে। জন আক্রোশ র‍্যালির মঞ্চ থেকে রাহুলের দাবি, দেশবাসী মুক্তির পথ খুঁজছে। ২০১৯-এর সাধারণ নির্বানে কংগ্রেসই জয়ী হবে বলে মত প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাজারো মানুষের সমাগম হয়েছিল দিল্লির রামলীলা ময়দানে। সংখ্যার নিরিখে যা প্রায় দুলক্ষের মতো বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী ছাড়াও সমাবেশে ভাষণ দেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন, নারী নির্যাতনে অভিযুক্তরা ছাড় পাচ্ছে। দেশের মহিলারা সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেছন সনিয়া। মোদীর আমলে দেশের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন সনিয়া গান্দী। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়ের যাওয়ার অভিযোগও করেছেন সনিয়া গান্ধী। জন আক্রোশ র‍্যালিতে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শীলা দীক্ষিত, হরিশ রাওয়াতের মতো নেতারাও।

ভাষণে রাহুল বলেন, দেশে জন বিরোধী সরকারের শাসন চলেছে। আরএসএস আর বিজেপি হাত মিলিয়ে দেশের গণতান্ত্রিক সংগঠনগুলিকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে নরেন্দ্র মোদী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করেছেন রাহুল। মোদী যখন জনগণের উদ্দেশে কিছু বলেন, তখন তার মধ্যে থেকে সত্যিটা বের করা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন রাহুল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য প্রসঙ্গে রাহুল বলেন, মোদী বলেন, ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি। তবে গত ৬০ মাসে তিনি কী করেছেন। সেই প্রশ্ন তোলেন রাহুল। এই সময়ে দেশে যেমন বেকারি বেড়েছে, তেমনটাই বেড়েছে নারী নির্যাতনের সংখ্যা। রাহুলের অভিযোগ একদিকে যখন কৃষকের আত্মহত্মার ঘটনা ঘটছে, ঠিক তখন দেশে শিল্পপতিদের ঋণ মকুবের ঘটনা ঘটছে।
জন আক্রোশ র‍্যালির মঞ্চ থেকে রাহুলের দাবি, দেশবাসী মুক্তির পথ খুঁজছে। ২০১৯-এর সাধারণ নির্বানে কংগ্রেসই জয়ী হবে বলে মত প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

হাজারো মানুষের সমাগম হয়েছিল দিল্লির রামলীলা ময়দানে। সংখ্যার নিরিখে যা প্রায় দুলক্ষের মতো বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী ছাড়াও সমাবেশে ভাষণ দেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন, নারী নির্যাতনে অভিযুক্তরা ছাড় পাচ্ছে। দেশের মহিলারা সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেছন সনিয়া। মোদীর আমলে দেশের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন সনিয়া গান্দী। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়ের যাওয়ার অভিযোগও করেছেন সনিয়া গান্ধী।

জন আক্রোশ র‍্যালিতে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শীলা দীক্ষিত, হরিশ রাওয়াতের মতো নেতারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+