ভারত জোড়ো যাত্রায় 'বোলার' রাহুল! জার্সিতে অপরাজেয় ভারতীয় দলকে অভিনন্দন বার্তা
এই মুহুর্তে তেলেঙ্গানায় রয়েছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধী এই যাত্রায় অংশ নিয়ে আপাতত বক্তৃতা এবং সমাবেশ থেকে কার্যত নিজেকে সরিয়ে নিয়েছেন। এদিন ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী রাস্তার ধারে ক্রিকেট খেলতে ব্যস্ত এক
এই মুহুর্তে তেলেঙ্গানায় রয়েছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধী এই যাত্রায় অংশ নিয়ে আপাতত বক্তৃতা এবং সমাবেশ থেকে কার্যত নিজেকে সরিয়ে নিয়েছেন। এদিন ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী রাস্তার ধারে ক্রিকেট খেলতে ব্যস্ত এক ছাত্রের সঙ্গে খেলায় অংশ নেন। সেখানে রাহুল গান্ধীকে বল করতে দেখা যায়।

হাতে বল ঘুরিয়ে ক্রিকেট খেলায় অংশ নেওয়া নিজের ছবি টুইট করেছেন রাহুল গান্ধী। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভিড়ে একটি বৃত্ত তৈরি হয়েছে। রাহুল ভারতের জার্সি পরিহিত এক ছাত্রের দিকে হাত ঘুরিয়ে বল ছুঁড়লেন। অন্যদিকে সেই ছাত্রও বল তুলে মারল। এই দৃশ্যে দর্শকদের হাতে তালি দিতে দেখা যায়।
রাহুল গান্ধী ওই ছাত্রের ব্যাটে তাঁর সই করে দেন। তারপর তিনি বলেন ভাল খেলেছেন।
অন্যদিকে অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত খেলায় ৫ রানে জয়ের পরে পোস্ট করা এই ভিডিও ভারতীয় দলকে অভিনন্দন বার্তা হিয়েবেও কাজ করেছে।
টুইটে রাহুল গান্ধী বলেছেন, ভারতের জার্সি পরলে কী হয়, তা সবাই দেখেছেন, অপরাজেয় করে তোলে।
You see, what donning the India jersey does to you - makes you unbeatable 😊❤️
— Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2022
Well played #TeamIndia! 🇮🇳 pic.twitter.com/al8kTylXn3












Click it and Unblock the Notifications