চৈতন্য প্রেম বিলিয়েও রাহুলকে শুনতে হল, 'আপনি ঘৃণার সওদাগর'

আলওয়ারের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল জবাবে বলেন, রাহুল গান্ধী ঘৃণার সওদাগর।

আস্থা ভোটের দিন লোকসভায় প্রেমের বাণি বিলিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর তাকেই বলা হল 'আপনি ঘৃণার সওদাগড়'! ঘটনা হল, আলওয়ারের গণপ্রহারে মৃত্যুর উল্লেখ করে, নরেন্দ্র মোদী 'বিদ্বেষের ভারত' গড়ছেন বলে টুইট করেছিলেন রাহুল। তাতেই পাল্টা টুইটে তাকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

আপনি ঘৃণার সওদাগর

পীযুষ গোয়েলের অভিযোগ যখনই কোনও অপরাধের ঘটনা ঘটে, তা নিয়ে রাজনীতি করতে লাফিয়ে ওঠেন কংগ্রেস সভাপতি। নির্বাচনী ফায়দা লুঠতে রাহুল গান্ধী সমাজকে যতভাবে পারা যায় ভাগ করার চেষ্টা করেন বলে দাবি করেন, কেন্দ্রীয় রেল ও কয়লা মন্ত্রী। আর তারপর আক্রান্তদের পাশে এসে কুমীরের অশ্রু বর্ষণ করেন।

আলওয়ারে ফের এক ভয়ঙ্কর গণহিংসার শিকার হয়েছেন রাকবর খান নামে এক ব্যক্তি। গরু পাচারকারী সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়। কিন্তু ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগও রয়েছে। চা খেয়ে সময় নষ্ট করেই তাঁরা, মৃতপ্রায় রাকবরকে নিয়ে ৬ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছতে ৩ ঘন্টা সময় নেন বলে জানা গিয়েছে। এরই সমালোচনা করে রবিবার রাতে রাহুল টুইট করেন।

তার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করেন কংগ্রেস সভাপতি বলেন, 'এটাই মোদীর নিষ্ঠুর 'নতুন ভারত'। যেখানে মানবতার জায়গা নিয়েছে ঘৃণা, আর মানুষকে পিটিয়ে, মরার জন্য ফেলে রাখা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+