Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) বাজেট অধিবেশনে 'ছুটি' নিয়ে উত্তরাখণ্ডে রাহুল গান্ধী? দাবি অস্বীকার কংগ্রেসের

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের সময় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর 'ছুটি' নিয়ে এমনিতে সরগরম জাতীয় রাজনীতি। সেই বিতর্কেই আর একটু ঘি ঢাললেন কংগ্রেস নেতা জগদীশ শর্মা। রাহুল গান্ধী 'ছুটিতে' উত্তরাখণ্ডে ক্যাম্পে রয়েছেন বলে ছবিসহ টুইট করেছেন জগদীশ শর্মা।

কংগ্রেস নেতা জগদীশ শর্মার দাবি, দলের ভবিষ্যৎ কার্যবিধি পরিকল্পনা ও আত্মদর্শনের জন্য যে ২ সপ্তাহের ছুটি নিয়েছেন রাহুল গান্ধী, তা কাটাচ্ছেন উত্তরাখণ্ডের ক্যাম্পে। রাহুল গান্ধীর ৩ টি ছবি-সহ হিন্দিতে টুইট করে জগদীশ শর্মা বলেন, রাহুল গান্ধী সবসময় উত্তরাখণ্ডের পাহাড়ে ঘুরতে যান। ব্যাংককে নয়।

পাহাড়ের কোলে...

পাহাড়ের কোলে...

রাহুল গান্ধীর ৩ টি ছবি-সহ হিন্দিতে টুইট করে জগদীশ শর্মা বলেন, রাহুল গান্ধী সবসময় উত্তরাখণ্ডের পাহাড়ে ঘুরতে যান। ব্যাংককে নয়।

ছুটির মেজাজে রাহুল গান্ধী

ছুটির মেজাজে রাহুল গান্ধী

রাহুল গান্ধীর এই গুরুত্বপূর্ণ সময়ে দিল্লিকে না থাকাটা যেমন বিরোধীরা অস্ত্র বানিয়েছে, তেমনি কংগ্রেসের বহু প্রবীন নেতাই সরাসরি বলতে না পারলেও বিষয়টি যে খুব একটা ভাল চোখে দেখছেন না তা বুঝিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন দিগ্বিজয় সিং। কংগ্রেসের এই নেতা জানিয়েছেন, রাহুল গান্ধী ছুটি নিতেই পারেন, তবে ছুটির সময়টা অন্য হতে পারত।

তাবুতে..

তাবুতে..

রাহুল গান্ধীর অফিস সূত্রে এখবর অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, "জগদীশ শর্মার দাবিকে মেনে নেওয়াটা ঠিক হবে না মিডিয়ার।" পরে অবশ্য রাহুল গান্ধীর অফিসের সূত্রের তরফে জানানো হয়েছে, টুইটে রাহুল গান্ধীর যে ছবিগুলো দেখা যাচ্ছে তা ২০০৮ সালের তোলা।

অন্যরূপে রাহুল গান্ধী

অন্যরূপে রাহুল গান্ধী

বহু দিন ধরেই কংগ্রেসের অন্দরেই একটা রব উঠেছে 'প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও'। অনেকেই রাহুলের নেতৃত্বে খুশি না, কংগ্রেসের এই পরিণতির জন্যও কংগ্রেস নেতাদের একাংশ রাহুলকেই দায়ী করছেন। তাঁদের ধারণা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের থেকে অনেক বড় মাপের নেত্রী। কংগ্রেস রাহুল গান্ধীর মুখ সরিয়ে গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কাকে তুলে ধরলে ফের দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। সূত্রের খবর, জগদীশ শর্মা এই দলেরই একজন।

এখন এই খবরের সত্যতা কতটা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রাহুল গান্ধীর অফিস সূত্রে এখবর অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, "জগদীশ শর্মার দাবিকে মেনে নেওয়াটা ঠিক হবে না মিডিয়ার।" পরে অবশ্য রাহুল গান্ধীর অফিসের সূত্রের তরফে জানানো হয়েছে, টুইটে রাহুল গান্ধীর যে ছবিগুলো দেখা যাচ্ছে তা ২০০৮ সালের তোলা।

রাহুল গান্ধীর এই গুরুত্বপূর্ণ সময়ে দিল্লিকে না থাকাটা যেমন বিরোধীরা অস্ত্র বানিয়েছে, তেমনি কংগ্রেসের বহু প্রবীন নেতাই সরাসরি বলতে না পারলেও বিষয়টি যে খুব একটা ভাল চোখে দেখছেন না তা বুঝিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন দিগ্বিজয় সিং। কংগ্রেসের এই নেতা জানিয়েছেন, রাহুল গান্ধী ছুটি নিতেই পারেন, তবে ছুটির সময়টা অন্য হতে পারত।

বহু দিন ধরেই কংগ্রেসের অন্দরেই একটা রব উঠেছে 'প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও'। অনেকেই রাহুলের নেতৃত্বে খুশি না, কংগ্রেসের এই পরিণতির জন্যও কংগ্রেস নেতাদের একাংশ রাহুলকেই দায়ী করছেন। তাঁদের ধারণা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের থেকে অনেক বড় মাপের নেত্রী। কংগ্রেস রাহুল গান্ধীর মুখ সরিয়ে গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কাকে তুলে ধরলে ফের দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। সূত্রের খবর, জগদীশ শর্মা এই দলেরই একজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+