মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থানে কংগ্রেস কি জিতবে? রাহুল গান্ধী বললেন...

চার রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফলের ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

রাহুল গান্ধী আশাপ্রকাশ করে বলেছেন, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে অবশ্যই জিতবে কংগ্রেস। তেলেঙ্গানায় সম্ভবত জিতবে। এছাড়াও তিনি বিশ্বাস করেন, রাজস্থানে খুবই ঘনিষ্ঠ লড়াই হলেও কংগ্রেস সেখানে জয় পাবে। বিজেপিও অভ্যন্তরীণভাবে এটাই বলছে বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল গান্ধী বলেছেন, বিরোধীরা খাপ খাইয়ে নিচ্ছে এবং একসঙ্গে কাজ করছে।

রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিরোধীরা এমন একটা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, যেখানে বিজেপি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। তিনি বলেছেন বিরোধীরা দেশের জনসংখ্যার ৬০ শতাংশ। রাহুল গান্ধী বলেছেন, বিজেপিকে অবাক করার জন্য ২০২৪ সালের নির্বাচন অপেক্ষা করছে।

রাহুল গান্ধী নিশ্চিত যে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেস বিধানসভা নির্বাচনে জয়ী হবে। আর রাজস্থানের লোকেদের সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে কথা বললে, তাঁরা বলবেন, বর্তমান সরকারকেই পছন্দ। লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধূরির মুসলিম বিরোধী মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন বিজেপি বিভ্রান্তিকর কৌশল নিচ্ছে। তিনি বলেছেন, বিজেপি বর্ণ শুমারির ধারণা থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রাহুল গান্ধী বলেছেন, যতবার বিরোধীরা টেবিলে একটা পয়েন্ট নিয়ে আসে, তারা(বিজেপি) বিভ্রান্ত করার জন্য এই ধরনের জিনিস ব্যবহার করে। বিরোধী শিখেছে এটা কীভাবে মোকাবিলা করতে হয়। কর্নাটকে কংগ্রেস নিজেদের তৈরি করা ন্যারেটিভে জয়লাভ করেছে বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।

কর্নাটকে কংগ্রেসের জয় প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, সেখানকার জন্য একটা দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছিল। সেখানে সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছিল। এব্যাপারে তিনি প্রতিবেশী তেলেঙ্গানার কথা উল্লেখ করে সেখানকার ন্যারেটিভের কথা উল্লেখ করেন। রাহুল গান্ধী বলেন তেলেঙ্গানায় বিজেপি ন্যারেটিভেই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+