জঙ্গিনেতা মাসুদ আজহারকে 'জি' সম্বোধন, মোদীর হাতে হাতিয়ার তুলে দিলেন রাহুল

কান্দাহার ও পুলওয়ামা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি মোদীকে তোপ দাগতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন।

কান্দাহার ও পুলওয়ামা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি মোদীকে তোপ দাগতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন। বিতর্কে জড়ালেন ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারকে 'মাসুদ আজহারজি' সম্বোধন করে। লোকসভা ভোটের মুখে হাতিয়ার তুলে দিলেন মোদীর দলের হাতে।

জঙ্গিনেতাকে মাসুদজি সম্বোধন

সোমবার প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে আক্রমণ শানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ২০ বছর আগে কান্দাহারে জঙ্গি মাসুদ আজহারকে যিনি ভারতের জেল থেকে বের করে পাকিস্তানের হাতে দিয়ে এসেছিলেন, সেই অজিত দোভাল এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর যে মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছিল বিজেপি সরকার, সেই মাসুদ আজহার পুলওয়ামা-কাণ্ডের মাস্টারমাইন্ড।

রাহুল বলেন, পুলওয়ামা-কাণ্ডে বিস্ফোরণ ঘটিয়েছিল জইশ-ই-মহম্মদ। আর এই সংগঠনের প্রধান মাসুদ আজহার। এই সময়ই রাহুল গান্ধী জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে 'মাসুদ আজহারজি' বলে সম্বোধন করে বসেন। মুখ ফসকে তাঁর এই 'মাসুদ আজহারজি' মন্তব্যই এখন বিজেপির কাছে মস্তবড় হাতিয়ার।

বিজেপি এরপর টুইট করে জানায়, যে মাসুদ আজহারের হাতে ৪৪জন সেনা শহিদ হলেন, সেই মাসুদ আজহারের প্রতি অস সম্মান রাহুল গান্ধীর হৃদয়ে। কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, রাহুল গান্ধীর এই মন্তব্যে গোটা দেশ মর্মাহত, মর্মাহত গোটা জাতি। শহিদ পরিবারের সদস্যরা তো জিজ্ঞাসা করছেন, একজন জঙ্গির প্রতি রাহুলজির অন্তরে এত সম্মান রয়েছে। রাহুল গান্ধী সেনা প্রধানকে বলছেন গুন্ডা আর জঙ্গি নেতাকে দিচ্ছেন সম্মান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+