চার রাজ্যে মুছে যাবে বিজেপি! কর্নাটক-জয়ের পর আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

কর্নাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। বিজেপিকে পর্যুদস্ত করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছে। এই জয় কংগ্রেসকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসকে ভর করেই কংগ্রেস এখন চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে।

সুদূর আমেরিকা থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ঘোষণা করেছেন, তেলেঙ্গানা-সহ চার রাজ্যের ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেব আমরা। কর্নাটকের নির্বাচনে জিতে বলীয়ান হয়েই রাহুল গান্ধী রীতিমতো হুঙ্কার ছেড়েছেন।

কর্নাটক-জয়ের পর আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

কর্নাটক জিতে তিনি বলেছিলেন, এবার কংগ্রেসের জয়যাত্রা শুরু হল, বিজেপিতে শুরু হারের যাত্রা। তার রেশ ধরেই সম্প্রতি আমেরিকা সফর থেকে রাহুল গান্ধী জানালেন, চার রাজ্যের ভোটে বিজেপিকে হারাতে মুখিয়ে রয়েছে মানুষ। বিজেপির হার স্রেফ সময়ের অপেক্ষা।

এ বছরের শেষেই চার বড় রাজ্যের নির্বাচন হবে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানার নির্বাচনের আগে রীতিমতো আত্মবিশ্বাসের সুর রাহুল গান্ধীর গলায়। এই চার রাজ্য ছাড়াও মিজোরামেও ভোট রয়েছে, ভোট রয়েছে জম্মু ও কাশ্মীরেও। ২০২৪ নির্বাচনের আগে ছয় রাজ্যের ভোট সংঘটতি হবে দেশে।

রাহুল গান্ধী আমেরিকার এক সভা থেকে জানান, কর্নাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি, একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। এরপর এবথর বাকি রাজ্যগুলির ভোটেও একই ফল হবে। এমনকী তেলেঙ্গানাতেও কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।

কর্নাটক-জয়ের পর আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

রাহুলের কথায়, কর্নাটকের নির্বাচনের পর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জয় নিয়ে রাহুল গান্ধী আগেই আত্মবিশ্বাসী ছিলেন। রাজস্থান নিয়েও বলেছিলেন কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়লে বিজেপি কলকে পাবে না। এবার তেলেঙ্গানা নিয়েও তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়ল।

রাহুল গান্ধী মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেও তেলেঙ্গানায় জয়ের দাবি করেননি। এবার তাঁর মুখে সোনা গেল তেলেঙ্গানা নিয়ে চমকপ্রদ দাবি। তেলেঙ্গানায় কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু বিজেপি নয়। এই রাজ্যে প্রধান শক্তি ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস।

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই বিজেপির। কিন্তু তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মূল লড়াই নয়, তবু এখানে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথায় কী বোঝাতে চাইলেন তিনি, সে প্রশ্ন অবশ্য রয়েই যায়।

কর্নাটক-জয়ের পর আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

আসলে রাহুল গান্ধী জানিয়েছেন, কংগ্রেস বিজেপিকে হারাবে না। বিজেপিকে হারাবে এই চার রাজ্যের মানুষ। কেননা তাঁর দাবি, দেশবাসী বুঝতে পরেছে বিজেপি দেশে ঘৃণা ছড়াচ্ছে। সেই ঘৃণা নিয়ে এগিয়ে যাওয়া যায় না। তাই মানুষ বিজেপিকে হারাতে মুখিয়ে রয়েছেন বলে ব্যাখ্যা রাহুলের।

রাহুল গান্ধীর দাবি, কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও খুব ভালো ফল করবে। অঙ্ক কষলেই বোঝা যায়, সম্মিলিত বিরোধী শিবিরের শক্তি বিজেপির থেকে অনেক বেশি। ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে হারিয়ে দেবে ২০২৪-এ। তিনি বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস ভালো ফল করলেও বিজেপিকে হারাতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+