রাহুলের মিথ্যাচার ফাঁস করল গোয়া সরকার! বিপাকে কংগ্রেস সভাপতি

গোয়ায় ঘুরতে গিয়ে তার ফাঁকে সৌজন্য সাক্ষাত হিসাবে অসুস্থ গোয়ায় মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের সঙ্গে গিয়ে দেখা করে আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

গোয়ায় ঘুরতে গিয়ে তার ফাঁকে সৌজন্য সাক্ষাৎ হিসাবে অসুস্থ গোয়ায় মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের সঙ্গে গিয়ে দেখা করে আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরই বেরিয়ে এসে রাহুল বলেন, রাফালে চুক্তি নিয়ে পার্রিকরের সঙ্গে তাঁর কথা হয়েছে।

রাহুলের মিথ্যাচার ফাঁস করল গোয়া সরকার! বিপাকে কংগ্রেস সভাপতি

শুধু তাই নয়, রাহুল দাবি করেন, পার্রিকর তাঁকে বলেছেন, নতুন রাফালে চুক্তি নিয়ে তাঁর কিছু বলার নেই। এই চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।

মঙ্গলবার রাহুল পানাজিতে গিয়ে দেখা করেন পার্রিকরের সঙ্গে। পরে কেরলে কর্মীদের বৈঠকে বলেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পার্রিকর স্পষ্ট বলেছেন, নতুন চুক্তিতে তার কিছু করার ছিল না।

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর তরফে গোয়ার সরকারি আধিকারিক প্রসন্ন কার্তিক বলেছেন, রাহুল অমোঘ মিথ্যাবাদী। এমন কোনও বিষয়ে তাঁদের দুজনের কথা হয়নি। রাহুল এসে বলেছেন, তিনি তাঁর ও মায়ের তরফ থেকে সৌজন্যবার্তা নিয়ে এসেছেন। আর এখন এমন একজন মানুষকে নিয়ে বলছেন যিনি ক্যানসার নিয়ে লড়েও মানুষের সেবা করার চেষ্টা করে চলেছেন।

এর আগে কংগ্রেসের তরফে দাবি করা হয়, রাফালে চুক্তি নিয়ে বহু নথি পার্রিকর তাঁর কাছে রেখেছেন এবং তা নিয়ে কেন্দ্র সরকারকে চাপে রাখছেন যাতে তিনি গোয়ার মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+