মৃত্যু ভয় নিয়েও শিরদাড়া সোজা রেখে আন্দোলনে অনড় কৃষকরা, ফের রাহুলের তোপের মুখে কেন্দ্র
মৃত্যু ভয় নিয়েও শিরদাড়া সোজা রেখে আন্দোলনে অনড় কৃষকরা, ফের রাহুলের তোপের মুখে কেন্দ্র
করোনার পর এবার কৃষক আন্দোলন নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। রাহুলে দাবি কৃষি ক্ষেত্র এবং দেশ রক্ষায় তিলতিল করে মরছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষক নেতা রাকেশ টিকাযেতের সঙ্গে বৈঠকের দিনই দিল্লির কৃষক আন্দোলন নিয়ে ফের ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধী।

এদিন এই বিষয়ে একটি টুইটও করতে দেখা যায় এই কংগ্রেস সাংসদকে। রাহুলের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও আন্দোলন থেকে পিছিয়ে যাননি কৃষকরা। বিভিন্ন উপায়ে দমন করার চেষ্টা হলেও ভয় পাননি কৃষকরা। সরকারের নয়া কৃষি আইনের কাছে আজও মাথায় ঝোঁকানি প্রতিবাদী কৃষকদের দল। মৃত্যুবরণ করেছেন পাঁচশোর বেশি কৃষক। কিন্তু আজও শিরদাড়া সোজা করে দাঁড়িয়ে রয়েছেন তারা।
এদিকে এদিকে গত বছরের নভেম্বরের শেষার্ধ থেকে তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন পাঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা। এমনকী নয় কৃষি আইন বাতিলের দাবি শুরু থেকেই সরব ছিলেন হরিয়ানার কৃষকেরা। একটানা বিক্ষোভ চলছে টিকরি, সিঙ্ঘু, গাজীপুর সীমান্তে। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে দেশের প্রায় প্রতিটি প্রান্তে।
এদিকে নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্র ও কৃষক নেতারা একাধিক দফায় বৈঠকে বসলেও বেরোয়নি কোনও রফাসূত্র। এমনকী বৈঠকে বসেছেন খোদ কৃষিমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীও। কিন্তু নয়া আইন বাতিল না হলে কোনও ভাবেই আন্দোলনের রাস্তা থেকে পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিবাদী কৃষকরা। এদিকে দ্বিতীয় দফার করোনা সংক্রমণের জেরে গত কয়েক মাসে আন্দোলনের তেজ খানিক কমলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ফের বড়সড় আন্দোলনের প্রস্তুতিতে নেমেছেন কৃষকরা।












Click it and Unblock the Notifications