ভোটপ্রচারে বিড়ম্বনা! কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম গোলালেন রাহুল, দেখুন ভিডিও

বিব্রতকর ঘটনায় জড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ১৪ মে মধ্যপ্রদেশের নিমাচ-এ কংগ্রেসের সভায় তিনি বিব্রতকর মন্তব্য করেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল রয়েছে।

বিব্রতকর ঘটনায় জড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ১৪ মে মধ্যপ্রদেশের নিমাচ-এ কংগ্রেসের সভায় তিনি বিব্রতকর মন্তব্য করেন। ইতিমধ্যেই সেই বক্তব্যের ভিডিও ভাইরাল রয়েছে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভিডিও-তে দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম মিশিয়ে ফেলেছেন। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

ভোটপ্রচারে ফের বিব্রতকর ঘটনা! নিজের দলের দুই মুখ্যমন্ত্রীর নাম গোলালেন রাহুল, দেখুন ভিডিও

শিবরাজ সিং চৌহানের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাঁর ভাষণ শুরু করছেন ভূপেশ বাঘেলের নাম দিয়ে। যদিও তাঁকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর জায়গায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করছেন। আর ভূপেশ বাঘেলের জায়গায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে হুকুম সিং খারাদার নাম উল্লেখ করছেন। বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন শিবরাজ সিং চৌহান।

এমন বিব্রতকর ঘটনা এবারই প্রথম নয়। গত বুধবার একটি ইংরেজি শব্দ নিয়ে টুইট করেছিলেন। যদিও সেই শব্দ নিয়ে পাল্টা টুইট করে অক্সফোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+