জন্মের পর ছোট্ট রাহুলকে প্রথম কোলে তুলে ছিলেন নার্স রাজম্মা! স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা
ঘটনা ৪৯ বছর আগের। ছোট্ট রাহুল সেদিন দিল্লির হোলিক্রসট হাসপাতালে জন্মে ছিলেন। আর সেই দিনই ছোট্ট রাহুল ভূমিষ্ঠ হতেই তাঁকে প্রথমবার কোলে নেন তৎকালীন নার্স রাজম্মা।
ঘটনা ৪৯ বছর আগের। ছোট্ট রাহুল সেদিন দিল্লির হোলিক্রসট হাসপাতালে জন্মে ছিলেন। আর সেই দিনই ছোট্ট রাহুল ভূমিষ্ঠ হতেই তাঁকে প্রথমবার কোলে নেন তৎকালীন নার্স রাজম্মা। সেদিনের সেই ছোট্ট শিশু আজ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আর বর্তমানে রাজম্মা কেরলের ফিরে গিয়েছেন নিজের এলাকায়। এদিন কেরল পৌঁছতেই পুরনো সেই স্মৃতি উস্কে দিয়েছেন রাহুল।
|
কেরলে অন্য মেজাজে রাহুল
রাহুল গান্ধী এদিন কেরলের কোঝিকোডে এক্কেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন। এক শিশুর সঙ্গে খুনসুটি-আদরে মেতে উঠতে দেখা যায় তাঁকে।
|
রাহুল ও জন উচ্ছ্বাস
এদিন কেরলের মুক্কামে চলছিল রাহুল গান্ধীর বিজয় মিছিল। সেই সময়ই এক কংগ্রেস কর্মীকে দেখা যায়, রাহুলকে চুম্বন করতে। সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়।
|
রাহুল গান্ধী ও রাজম্মা
এদিন, রাহুল গান্ধী কেরলে পৌঁছতেই দেখা করেন রাজম্মার সঙ্গে। আর সেই মুহূর্ত ছিল বেশ আবেগঘন। সেই ছবিও প্রকাশ্যে আসে সোশ্য়াল মিডিয়ার দৌলতে।












Click it and Unblock the Notifications