Rahul Gandhi: "সবই বললেন, মহাকুম্ভে নিহতদের শ্রদ্ধাঞ্জলি দিলেন না," লোকসভায় মোদীর ভাষণ নিয়ে খোঁচা রাহুলের
Rahul Gandhi: মহাকুম্ভের সাফল্য তুলে ধরে লোকসভায় মঙ্গলবার বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভে বহুত্বের মধ্যে একতার বার্তা দিয়েছেন মোদী। আর এবারে মহাকুম্ভে ব্যর্থতার অভিযোগে মোদীকে কটাক্ষ ছুড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনা স্মরণ করাতে চান কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনটুকুও করেননি বলে আক্রমণ রাহুলের।
এদিন সংসদের বাইরে রাহুল বলেন, "কুম্ভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেননি প্রধানমন্ত্রী। মহাকুম্ভে যে যুবসমাজ গিয়েছিল, তাঁরা মোদীর কাছে কর্মসংস্থান চান। প্রধানমন্ত্রীর কথা আংশিক সমর্থন করি কারণ মহাকুম্ভ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। কিন্তু গণতন্ত্রের নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতাকে বলার সুযোগ দেওয়া উচিত। কিন্তু ওরা বলতে দেয় না।" এটাই নতুন ভারতবর্ষ বলে মোদী সরকারকে খোঁচা রাহুলের।

এদিন নরেন্দ্র মোদীও সংসদে বক্তব্যে বিরোধীদের নিশানা করতে ছাড়েননি। প্রধানমন্ত্রী বলেন, "যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, মহাকুম্ভ তাদেরও জবাব দিয়েছে। দেড় মাস ধরে মহাকুম্ভ ঘিরে উৎসাহ দেখেছি। কোটি কোটি ভক্তের জমায়েত হয়েছিল। যখন ভিন্ন ভাষাভাষির মানুষ একত্র হন, তখন একতা বাড়ে। আর তাই মহাকুম্ভে ছোট বড় কোনও ভেদাভেদ ছিল না।"
#WATCH | Delhi: On PM Modi's address in the Lok Sabha on Maha Kumbh, Lok Sabha LoP Rahul Gandhi says, "We support what the PM said, Kumbh is our history and culture. Our only complaint is that the PM did not give Shraddhanjali to those who lost their lives in Kumbh. The youth who… pic.twitter.com/aTOb3Jq3q3
— ANI (@ANI) March 18, 2025
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রয়াগরাজের সঙ্গমে মৌনী অমাবস্যার পুণ্যস্নান ঘিরে পদপিষ্টের ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মারা যান ৩০ জন পুণ্যার্থী। জখম হয়েছিলেন ৬০ জন। প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এককাট্টা হয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। ভিড় সামলাতে সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার গত ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভগামী ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে মারা গিয়েছিলেন ১৮ জন।
এদিকে সংসদে মোদীর বিবৃতি নিয়ে পাল্টা কটাক্ষ শানিয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, যখন সংসদে বহুত্বের মধ্যে একতার বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী, তখন বাংলায় বিজেপি নেতারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী, অমিত মালব্য ও সুকান্ত মজুমদারকে ট্যাগ করে ওই কটাক্ষ করে তৃণমূল। শেষে তাতে লেখা হয়, ঐক্যের নামে ভণ্ডামি আর বেশিদিন থাকবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications