গুজরাত নির্বাচন নিয়ে মোদী নয় ,রাহুলের প্রশংসায় সরব বিজেপি-র এই শরিক দল
গুজরাত বিধানসভার দখল যদিও বিজেপি নিতে চলেছে, তবুও নির্বাচনে বিজেপি-কে বেশ কিছুটা লড়াই দিয়েছে কংগ্রেস
গুজরাত বিধানসভার দখল যদিও বিজেপি নিতে চলেছে, তবুও নির্বাচনে বিজেপি-কে বেশ কিছুটা লড়াই দিয়েছে কংগ্রেস। ভোটগণনার একটা সময়ে বিজেপিকে ছাপিয়ে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। পরে যদিও পালের হাওয়া বিজেপি-র দিকে চলে যায়। তবে গুজরাত নির্বাচনের গণনার সময় থকে বিজেপি শিবির উচ্ছাসে ফেটে পড়লেও, কেন্দ্রে বিজেপি-র শরিক দল শিবসেনা কিন্তু রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ।

বিজেপি-র নাম না করে এদিন শিবসেনার উদ্ধব ঠাকরে বলেন, গুজরাত নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দেশ দেখল নতুন এক রাহুল গান্ধীর উত্থান। তিনি বলেন যে, রাহুলের প্রশংসা করতে কোনও ক্ষতি নেই। এখানেই শেষ নয়, তিনি আরও জানান যে রাহুল গান্ধী সবেমাত্র কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন। তবে এখনই রাহুল জমানা শুরু হয়ে গিয়েছে, এটা বলাটা ভুল হবে। এছাড়াও বিজেপি-র নাম না করে এদিন কার্যত খোঁচা দিয়েই উদ্ধব ঠাকরে বলেন, যাঁরা মনে কেরেন গত ৬০ বছরে কিছু হয়নি, আর গত ৩ বছরেই সব হয়েছে তা মহা মূর্খ।
এদিন উদ্ধব ঠাকরে বলেন যে, রাহুল গান্ধীর কাঁধে এখন কংগ্রেসের দায়িত্ব, যে পার্টি খুবই খারাপ সময়ের মধ্য় দিয়ে যাচ্ছে। গুজরাত নির্বাচনে রাহুল গান্ধী যেভাবে লড়াই করেছেন তা ,তা কংগ্রেস সভাপতি হিসাবে তাঁর আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। এছাড়াও বিজেপি-র নাম না করে এদিন কার্যত খোঁচা দিয়েই উদ্ধব ঠাকরে বলেন, যাঁরা মনে কেরেন গত ৬০ বছরে কিছু হয়নি, আর গত ৩ বছরেই সব হয়েছে তা মহা মুর্খ।












Click it and Unblock the Notifications