২৫ দিনের মধ্যে খালি করতে হবে বাংলো! উচ্ছেদের নোটিশ এবার রাহুলকে

Rahul Gandhi Disqualification: ইতিমধ্যে সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর! এবার সরকারি বাংলো ছাড়তে নোটিস গেল কংগ্রেস নেতার কাছে। লোকসভার হাউজ়িং কমিটির তরফে এই নোটিশ গিয়েছে বলে জানা গিয়েছে। আর সেই মতো অবিলম্বেই রাহুল গান্ধী সরকারি বাংলোটা ছাড়তে হবে বলে জানা গিয়েছে।

আর এজন্যে তাঁকে ২৫ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও সংসদের সদস্য থাকলেন কিনা তাতে কিছু যায় আসে না বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ

২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ

২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ থেকেছেন রাহুল গান্ধী। আর সাংসদ থাকাকালীন দিল্লিতে ১২ তুঘলক রোডে সরকারি বাংলো বরাদ্দ করা হয় রাহুল গান্ধীর জন্যে। এরপর থেকে সেখানে থাকেন তিনি। এবার সেই বাংলোই ছাড়তে হবে সোনিয়া পুত্রকে। জানা গিয়েছে, এই বাংলো ছাড়তে রাহুল গান্ধীকে ২৫ দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে লোকসভার হাউজ়িং কমিটির তরফে। নোটিশ অনুযায়ী আগামী ২২ এপ্রিলের মধ্যেই সরকারি এই বাংলো ছাড়ার কথা বলা হয়েছে।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির দাবি, রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বিজেপি! শুধু তাই নয়, লোকসভা সচিবালয়ের জারি করা নোটিশে রাহুল গান্ধীর প্রতি বিজেপির ঘৃণা প্রকাশ পাচ্ছে বলেও দাবি কংগ্রেস নেতার। নোটিশ দেওয়ার পর 30 দিনের জন্য, ব্যক্তি একই বাড়িতে থাকতে পারে বলে দাবি তাঁর। ফলে এই বিষয়ে আইনি রাস্তায় যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি।

এক নজরে ঘটনা

এক নজরে ঘটনা

বলে রাখা প্রয়োজন, মোদী পদবী বিতর্কে গত সপ্তাহেই গুজরাত সুরাত জেলা আদালত সোনিয়া পুত্রকে দোষী সাব্যস্ত করে। শুধু তাই নয়, দু'বছরের জেলের সাজা শোনায় আদালত। এরপরেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হল। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ। পাশাপাশি জন-প্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ এই সদস্য পদ খারিজ করা হয়। রাহুল গান্ধী কেরলের ওয়ানাড থেকে সাংসদ ছিলেন। লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর এই সেই কপি রাহুল গান্ধীর কাছেও একটি পাঠানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের অফিস সহ পিএমও দফতর সমস্ত জায়গাতেই পাঠানো হয়।

এখনও নোটিশ যায়নি!!!

এখনও নোটিশ যায়নি!!!

আর এই বিজ্ঞপ্তি নিয়ে একেবারে উত্তাল জাতীয় রাজনীতি। আর এর মধ্যেই প্রাক্তন এই সাংসদকে ঘর খালি করে কার্যত উচ্ছেদের নোটিশই দেওয়া হল। যদিও একটি সূত্রের দাবি, রাহুল গান্ধীর কাছে এখনও কোন বাংলো ছাড়ার নোটিশ যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+