জাতীয় নিরাপত্তার সঙ্গে কেন আপোশ করা হচ্ছে, আদানি ইস্যুতে কড়া প্রতিক্রিয়া রাহুলের
জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার আপোশ করছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, আদানি ইস্যুতে কেন্দ্রের সরকার আদৌ সক্রিয় নয়। এই ইস্যুতে বিরোধীরা সম্মিলিত প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও বিদেশি তহবিলের দ্বারা প্রতিরক্ষা চুক্তি নিয়ন্ত্রণের বিষয়ে বিজেপিকে নিশানা করেন।

রাহুল গান্ধী বলেন, ইলারা ইন্ডিয়া অপর্চুনিটিজ ফান্ড বা ইলারা আইওএফ হল আদানি গ্রুপের কোম্পানিগুলিতে প্রধানত শেয়ার রাখার জন্য শীর্ষ চারটি সংস্থার মধ্যে একটি। ভারতের ক্ষেপণাস্ত্র ও রাডারের চুক্তি আপগ্রেড করেছে আদানি ও ইলারা মালিকানাধীন ওই কোম্পানির সঙ্গে।
রাহুল গান্ধী এই মর্মে একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, "ইলারা কে নিয়ন্ত্রণ করে? অজানা বিদেশি সংস্থাকে প্রতিরক্ষা সরঞ্জামের নিয়ন্ত্রণ দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে কেন আপোশ করা হচ্ছে?" এর আগে আদানি গ্রুপের সঙ্গে ইলারারা বেঙ্গালুরু-কেন্দ্রিক একটি প্রতিরক্ষা সংস্থা আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের যোগসাজোশ সামনে আসে।
India's missile & radar upgrade contract is given to a company owned by Adani & a dubious foreign entity called Elara.
— Rahul Gandhi (@RahulGandhi) March 15, 2023
Who controls Elara? Why is India's national security being compromised by giving control of strategic defence equipment to unknown foreign entities? pic.twitter.com/DJIw7rxPB8
এই আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক সংস্থা, যা ইসরো ও ডিআরডিও-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। ২০২০ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৫৯০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সংস্থার সঙ্গে চুক্তি করেই ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেমগুলিকে আপগ্রেড এবং ডিজিটালাইজ করা হয়।
শুধু রাহুল গান্ধীই নন, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এ প্রসঙ্গে টুইট করেন। টুইটেতিনি একহান নেন বিজেপিকে। তিনি লেখেন, বিদেশি তহবিলের দ্বারা প্রতিরক্ষা চুক্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে কেন, কেন প্রতিরক্ষার মতো সংবেদনশীল একটা বিষয়কে বিজেপি বিদেশি তহবিলের আওতায় রেখেছে।
The “Chhupa Rustom” category award at the Oscars goes to @DRDO_India and @PIBHomeAffairs.
— Mahua Moitra (@MahuaMoitra) March 15, 2023
Happy to have uknown foreign funds controlling sensitive defense contracts! Only for their best friend Mr Adani. #BJP4Oscars pic.twitter.com/HtQlQa6IOy
রাজ্যসভার সাংসদ তথা শিবসেনা (উদ্ধবপন্থী) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই বিষয়ে গর্জে উঠেছেন। তিনি টুইট করেছেন, "এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আদানি গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী মরিশাসকেন্দ্রিক ইলারা আইওএফ-র গোষ্ঠীতে ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ ইলারা ক্যাপিটালের তহবিলের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিল কয়েক মাস আগে। তারপর এই তথ্য সামনে আসে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে একটি প্যানেল গঠন করতে এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবিকে অভিযোগগুলি তদন্ত করতে বলেছিল।
This is in India’s Defence space, a key investor in Adani Group, Mauritius based Elara IOF, with 96% of its corpus invested in the group till Dec,’22 is also co-owner in a Defence company,the firm works closely with ISRO&DRDO,both jointly hold over 51% stake. Amazing coincidence! pic.twitter.com/Siva41qSB0
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) March 15, 2023
রেকর্ড বলছে, ভারতে ইলারার ৯৬ শতাংশের বেশি বিনিয়োগ আদানি গ্রুপের কোম্পানিগুলিতে ইলারা আইওএফ-এর মাধ্যমে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি আদানি এন্টারপ্রাইজে ১.৬ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬২ শতাংশ এবং আদানি টোটালে ১.৬২ শতাংশ ছিল।
হিন্ডেনবার্গ রিসার্চ আদানি স্টকের বিরুদ্ধে প্রতারণামূলক লেনদেন এবং শেয়ার-মূল্যের হেরফের-সহ একাধিক অভিযোগ করার পর থেকে কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছে। আক্রমণ জারি রেখেছে অন্যান্য বিরোধী দলের নেতা-নেত্রীরাও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications