Rahul Gandhi in own Bungalow: ‘মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায়’, বাংলো ফিরে পেয়ে উচ্ছ্বসিত রাহুলের প্রতিক্রিয়া

রাহুল গান্ধী ফিরে পেলেন তাঁর ১২ তুঘলক লেনের সরকারি বাংলো। আর তা ফিরে পেয়ে তিনি উচ্ছ্বসিত। আবেগাপ্লুত হয়ে বলেই দিলেন, মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায়। লোকসভার সাংসদ পদ থেকে বরখাস্ত হয়ে গত ২২ এপ্রিল তাঁকে ছাড়তে হয়েছিল এই বাংলো। দীর্ঘদিনের সুখদুঃখের সাক্ষী সরকারি বাংলোকে ফিরে পেয়ে তিনি আবেগতাড়িত।

মোদী পদবি সংক্রান্ত মামলায় দোষীসাব্যস্ত হওয়ার পর লোকসভার সাংসদ হিসেবে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। তার এক মাসের মধ্যেই ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছাড়তে হয়েছিল তাঁকে। সাড়ে তিন মাস পর তিনি সুপ্রিম রায়ে স্বস্তি পাওয়ার পর লোকসভার সদস্যপদ ফিরে পান। সেইসঙ্গে বাংলোও পুনরায় বরাদ্দ হয় তাঁর জন্য।

Rahul Gandhi in own Bungalow

সাংসদ হিসেবে পুনর্বহাল হওয়ার চার দিন পরে তিনি বাংলো ফিরে পেলেন। ২২ এপ্রিল খালি করে চলে গিয়েছিলেন, আবার ঢুকলেন ২২ শ্রাবণ বা ৮ অগাস্ট। এপ্রিলের আট দিন বাকি থাকতে ছেড়েছিলেন, ঢুকলেন অগাস্টের আট তারিখে। একটা বৃত্ত শেষ হল।

বাসভবন পুনরায় বরাদ্দ হওয়ার পরে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী বলেছিলেন মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায়। আর এই ছোট্ট প্রতিক্রিয়ার পরই তিনি অসম কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য এআইসিসি দফতরে পৌঁছন। এপ্রিল মাসে সরকারি বাংলা খালি করার পরে মা সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে চলে গিয়েছিলেন।

রাহুল বাসভবন ছাড়ার পর কংগ্রেস তার টুইটার হ্যান্ডেলে বলেছিল, এই দেশ রাহুল গান্ধীর বাড়ি। রাহুল গান্ধী মানুষের হৃদয়ে বাস করেন। রাহুল গান্ধীর সঙ্গে জনসাধারণের সম্পর্ক অটুট। কেই তাঁর মধ্যে নিজের ছেলেকে দেখতে পান, কেউ পান ভাইকে আবার কেউ পান তাঁদের নেতাকে।

কংগ্রেসের টুইটে আরও বলা হয়- রাহুল গান্ধী গান্ধী সবার, সবাই রাহুল গান্ধীর। আজ পুরো দেশ বলছে, রাহুলজি আমার বাড়ি-আপনার বাড়ি। আর কংগ্রেস হ্যাশট্যাগ ব্যবহার করে বলছে 'মেরা ঘর আপকা ঘর'। এদিন রাহুল গান্ধী সেই আঙ্গিকেই প্রথম প্রতিক্রিয়া দিলেন- 'মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায়'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+