Rahul Gandhi: ভারতের ধারণা রক্ষা করতে হবে, সুপ্রিম-স্বস্তি পেয়েই গুরুদায়িত্বের কথা রাহুলের মুখে
"যাই হোক না কেন, আমরা দায়িত্ব একই রয়ে গিয়েছে।"
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্ট স্বস্তি পেয়েই রাহুল গান্ধী দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি বললেন ভারতের ধারণা রক্ষা করার কথা। আর তা করতে যে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে সেই কথাই ফলাও করে জানিয়ে দিলেন রাহুল।
রাহুলের শাস্তির উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করার পরে কংগ্রেসের তরফে ফলাও করে জানানো হয়েছিল, এটি ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয়। আর রাহুল গান্ধী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন গুরুদায়িত্বের কথা। টুইট করে তিনি তাই বলে দিলেন, যাই হোক না তাঁর দায়িত্ব একই রয়ে গিয়েছে। তিনি ভারতের ধারণা রক্ষার কাজ করে যাবেন।

২০১৯ সালে কর্নাটকের নির্বাচনী সমাবেশে মোদী পদবি নিয়ে তিনি এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলায় গুজরাতের সুরত আদালত সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের সাজা প্রয়োগ করে। সেই রায়ের বিরুদ্ধে আবেদন করে সুপ্রিম কোর্টে স্বস্তি পান রাহুল গান্ধী।
Come what may, my duty remains the same.
— Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023
Protect the idea of India.
সুপ্রিম কোর্টে বিরাট জয়ের পরও নির্লিপ্ত রাহুল গান্ধী বলে দেন, তিনি ভারতের ধারণা রক্ষায় কাজ করে যাবেন। ঘৃণা নয় ভালোবাসার বাঁধনে সবাইকে বাঁধতে হবে। সম্প্রতি তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়া যাত্রায় যে বাণী বিলিয়েছেন, এদিনও তাঁর মুখে তারই প্রতিধ্বনি শোনা যায়। তিনি বলেন, "আমি জানি আমাকে কী করতে হবে।"
রাহুলের স্বস্তির খবরে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটে লেখেন, রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার খবর স্বস্তিদায়ক। তা আমাদের মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার শক্তি জোগাবে। ইন্ডিয়া জোটকে জয়ী করার জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে। এটিকে বিচার বিভাগের জয় বলেও তিনি উল্লেখ করেন।
'असत्य पर सत्य की जीत हुई'
— Congress (@INCIndia) August 4, 2023
जय कांग्रेस, विजय कांग्रेस pic.twitter.com/yw0gXtdWE2
বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের একটি বেঞ্চ রাহুল গান্ধীর আবেদনের শুনানি করে। গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিলেন, সেই মামলায় ট্রায়াল কোর্টের রায়কে স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট।
ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরাট স্বস্তি এনে দেয়। সুপ্রিম কোর্টে এই জয়ের ফলে তিনি দু-কারাদণ্ডের সাজা থেকে রক্ষা পেলেন। একইসঙ্গে তিনি লোকসভার সাংসদ পদও ফিরে পাবেন বলে জানানো হল। আসন্ন লোকসভা ভোটে তিনি লড়তেও পারবেন। এই স্বস্তি প্রাপ্তির পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া কিন্তু ছিল খুব সংক্ষিপ্ত।












Click it and Unblock the Notifications