বিজেপিমুক্ত ভারত চান না ‘প্রত্যয়ী’ রাহুল! পরিবর্তনকে ঢাল করে ২০১৯-এর বার্তা

এবার পরিবর্তনের সময় এসেছে। তিন রাজ্যে আমরা বিজেপিকে হারিয়েছি। ২০১৯-এও হারাব। সভাপতির হওয়ার বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেয়ে লোকসভা জয়ের ব্যাপারে প্রত্যয়ী রাহুল গান্ধী।

এবার পরিবর্তনের সময় এসেছে। তিন রাজ্যে আমরা বিজেপিকে হারিয়েছি। ২০১৯-এও হারাব। সভাপতির হওয়ার বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেয়ে লোকসভা জয়ের ব্যাপারে প্রত্যয়ী রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, মোদীজি এবারে হেরেছেন, ২০১৯-এও হারবেন। ২০১৯-এ জিততে পারবে না বিজেপি। কারণ সবাই দৃঢ়প্রতিজ্ঞ।

বিজেপিমুক্ত ভারত চান না ‘প্রত্যয়ী’ রাহুল! পরিবর্তনকে ঢাল করে ২০১৯-এর বার্তা

কংগ্রেস সভাপতির কথায়, ২০১৯-এ মোদীজির জয় পাওয়া কঠিন। কারণ মোদীজির বিরুদ্ধে লড়াই এককাট্টা বিরোধীরা। কাজের জন্য মোদীকে দেশবাসী ভোট দিয়েছিলেন। কিন্তু কী করবেন প্রধানমন্ত্রী? এই সরকার পঙ্গু। প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করেননি। মোদী সরকারের জিএসটিতে খুশি নয় ভারত। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা পালন করব।

এদিন ইভিএম নিয়েও সরব হন রাহুল গান্ধী। বলেন, ইভিএমে এমন চিপ রয়েছে, যা নিয়ন্ত্রণ করা যায়। তাই ইভিএম নিয়ে অভিযোগ বিশ্বজুড়ে। সে জন্যই আমেরিকার মতো ব্যালটে ভোটের দাবি করলেন তিনি। সেইসঙ্গে বললেন, রাফালে দুর্নীতি হয়েছে। একদিন তা সামনে আসবেই।

মোদী কাছে আমি শিখেছি কী করা উচিত নয়। আর তার পরিপ্রেক্ষিতেই রাহুলের বার্তা, আমরা বিজেপিমুক্ত ভারত চাই না। মোদীজি কংগ্রেসমুক্ত ভারতের ডাক দিয়ছিলেন, এখন বুঝতে পারছেন, তাঁর সেই স্লোগানে কত ভুল ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+