প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কাশ্মীরি পন্ডিতদের 'বিশেষ বার্তা' পৌঁছে দিলেন রাহুল
বারবার কাশ্মীরে নিরাপত্তার মধ্যে পড়েছে কাশ্মীরি পন্ডিতরা। একটা সময় ভূস্বর্গ থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছে তাঁদের। এই অবস্থায় কাশ্মীরি পন্ডিতদের হয়ে ব্যাট ধরলেন রাহুল গান্ধী
Congress Leader Rahul Gandhi: কাশ্মীরি পন্ডিতদের হয়ে এবার কলম ধরলেন রাহুল গান্ধী! গত কয়েকমাস ধরে ভারত জড়ো যাত্রা করেছেন তিনি। আর সেই যাত্রা সম্প্রতি কাশ্মীরে গিয়ে শেষ হয়েছে। আর সেখানেই কাশ্মীরের বর্তমান সমস্যাগুলি স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করেছেন। কথা বলে সমস্যার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।
বিশেষ করে কাশ্মীরি পন্ডিতদের সমস্যার কথা শুনেছেন রাহুল গান্ধী। আর এরপরেই তাঁদের অবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তিনি।
प्रधानमंत्री जी, भारत जोड़ो यात्रा के दौरान कश्मीरी पंडितों के प्रतिनिधिमंडल ने मुझसे मिलकर अपने दुखद हालात बताए।
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2023
आतंकियों की टारगेटेड किलिंग के शिकार कश्मीरी पंडितों को बिना सुरक्षा गारंटी घाटी में जाने के लिए विवश करना निर्दयी कदम है।
आशा है, आप इस विषय में उचित कदम उठाएंगे। pic.twitter.com/1LnxDkT8i9

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখছেন রাহুল
যেখানে রাহুল কাশ্মীরি পন্ডিত কর্মচারীদের চিন্তা দূরে করতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, সুরক্ষা না দিয়ে কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীরে কাজ করার ক্ষেত্রে যাতে জোর না করা হয় সে বিষয়টিও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখছেন রাহুল। পাশাপাশি এই সমস্ত মানুষের ক্ষেত্রে কাশ্মীরের প্রশাসন অসংবেদনশীল বলেও দাবি করেছেন তিনি। উপত্যকায় ভয় ও হতাশার পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে যেভাবে কাশ্মীরি পন্ডিত এবং ভিন রাজ্যের মানুষদের জঙ্গিরা টার্গেট তাতেই এই অবস্থা বলে জানাচ্ছেন সোনিয়া পুত্র।

সাংসদ আরও লিখছেন...
প্রধানমন্ত্রীজি উল্লেখ করে সাংসদ আরও লিখছেন, কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধিদল তাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। আর তাঁরা জানিয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা জোর করে কাশ্মীরে তাঁদের কাজ করতে পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা এবং সুরক্ষার কোনও নিশ্চয়তা ছাড়াই তাদের উপত্যকায় কাজে যেতে বাধ্য করা একটি নিষ্ঠুর পদক্ষেপ হবে বলে নরেন্দ্র মোদীকে জানাচ্ছেন রাহুল গান্ধী। তবে পরিস্থিতির উন্নতি এবং স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কাশ্মীরি পণ্ডিত কর্মচারীদের অন্য কোনও কাজে ব্যবহার করা যাওয়া নিয়েও চিঠিতে পরামর্শ দিয়েছেন তিনি।

'কাশ্মীরি পন্ডিত ভাই এবং বোনেদের ভরসা দিয়েছি'
তবে রাহুল জানিয়েছেন আমি আমাদের কাশ্মীরি পন্ডিত ভাই এবং বোনেদের ভরসা দিয়েছি। তাঁদের চিন্তা এবং আতঙ্কের কথা আপনার কাছে পৌঁছে দেওয়ার সবরকম চেষ্টা করব বলেও তাঁদের জানিয়েছি। ফলে এই বার্তা পাওয়ার পরেই আপনি ( নরেন্দ্র মোদী) গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবেন বলেই ওই চিঠিতে আশা রেখেছেন কংগ্রেস নেতা। তবে এই বিষয়ে এখনও পএরজন্ত প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর অফিসের দফতরে কোনও বার্তা দেওয়া হয়নি।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিক কাশ্মীরি পন্ডিতকে খুন করেছে জঙ্গিরা। যা ঘিরে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি আতঙ্কে কাশ্মীর ছেড়ে ফের একবার পালিয়েছেন পন্ডিতরা। এই অবস্থায় রাহুলের চিঠি খুবই গুরুত্বপূর্ণ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications