Rahul Gandhi in Modi surname case: রাহুল পেলেন সুপ্রিম-স্বস্তি, সুরত আদালতের রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
রাহুল গান্ধী বিরাট স্বস্তি পেলেন পেলেন মোদী পদবি মামলায়। সুরাত আদালত তাঁকে দু-বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ দিল ভারতের শীর্ষ আদালত। শুক্রবার মোদী পদবি মামলায় সুরাত আদালতের রায়ের স্থগিতাদেশ জারি করে রাহুল গান্ধীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।
মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের সাজা দিয়েছিল গুজরাতের সুরাত আদালত। সেই রায় এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে তিনি লোকসভার সাংসদ পদও ফিরে পাচ্ছেন। সুরাত আদালত তাঁর শাস্তি বিধান করায় লোকসভার সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল।

এদিন সুপ্রিম কোর্টে সুরাত আদালতের রায় স্থগিত হয়ে যাওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পেতে আর কোনও বাধা রইল না। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী গুজরাত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শুরু হয় শুক্রবার। সর্বোচ্চ আদালত সেই মামলায় সুরাত আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। এখানে উল্লেখ্য, গুজরাত সরকারের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০১৯ সালে রাহুল গান্ধী কর্নাটকে একটি নির্বাচনী জনসভায় মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরির সাধারণ উপাধি কি মোদী? এর ভিত্তিতেই মানহানির মামলা রুজু হয়েছিল। চার বছর পর সেই মামলার শুনানিতে সুরত আদালত রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করে। সুরত আদালত রাহুল গান্ধীকে দু-বছরের কারাদণ্ডের রায় প্রদানের পরই লোকসভা সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।
তারপর রাহুল গান্ধী সুরতের ফৌজদারি আদালত থেকে শুরু করে গুজরাত হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেওয়া হয়। গুজরাত হাইকোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট এদিন রাহুলের আবেদনে সাড়া দিয়ে তাঁরে বিরাট স্ব্তি এনে দিল।
এরপর রাহুল গান্ধীর সাসংদ পদ ফিরে পেতে কোনও বাধা রইল না। এই মর্মে কংগ্রেসের সংসদীয় টিমের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানানো হবে। এখন দেখার লোকসভা কবে রাহুল গান্ধীর উপর থেকে সাসপেনশন তুলে নেয়। তারপর রাহুল গান্ধী আবার সাসংদ পদ ফিরে পাবেন এবং আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁর লড়তে কোনও বাধা থাকল না।












Click it and Unblock the Notifications