মশকরায় বাজিমাত রাহুলের! স্পিকারের বার্তায় সংসদে অনিল আম্বানি হলেন ‘ডাবল এ’

ফের রাফালে বিতর্কে উত্তাল সংসদ। সংসদে রাহুল গান্ধীর মশকরাও অব্যাহত। এবার অনিল আম্বানির নাম নিয়ে মশকরা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ফের রাফালে বিতর্কে উত্তাল সংসদ। সংসদে রাহুল গান্ধীর মশকরাও অব্যাহত। এবার অনিল আম্বানির নাম নিয়ে মশকরা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পার্লামেন্টে তাঁর নতুন নাম দিলেন তিনি। সেই নতুন নামে ফের একবার সংসদে উঠল হাসির রোল। বুধবার রাফালে নিয়ে লোকসভার অধিবেশন সাক্ষী রইল আর এক মজার ঘটনার।

অনিল আম্বানি নামে বিপত্তি

অনিল আম্বানি নামে বিপত্তি

এদিন রাহুল গান্ধী যখন রাফালে চুক্তি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তখন বারবার অনিল আম্বানির নাম আসায় শুরু হয় বিপত্তি। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন রাহুল গান্ধীর বক্তব্য থামিয়ে অনিল আম্বানির নাম নিতে নিষেধ করেন।

রাহুলকে আর্জি স্পিকারের

রাহুলকে আর্জি স্পিকারের

তিনি বলেন, অনিল আম্বানি সাংসদ সদস্য নন, তাঁর নাম নেওয়া যাবে না। রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, রাহুলজি, আপনি তো জানেন সংসদে কাদের নাম নেওয়া যায়, নেওয়া যায় না, তাহলে কেন বারবার এমন নাম বলছেন, যাতে আপনার ভাষণ বারবার থামাতে হচ্ছে।

অনিল আম্বানি এখন ‘ডাবল এ’

অনিল আম্বানি এখন ‘ডাবল এ’

তখন রাহুল গান্ধী তাঁর ভাষণ থামিয়ে মজার ছলেই বলেন, ওকে, ম্যাম অনিল আম্বানি না বলে কি আমি ‘ডাবল এ' বলতে পারি। তিনি হাসিমুখে অনিল আম্বানির ‘ডাবল এ' নাম নিয়ে মশকরা করতে থাকেন। তারপর থেকে বারবার অনিল আম্বানি না বলে ‘ডাবল এ' বলতে শুরু করেন।

অডিও রেকর্ডার থেকে মশকরা, উত্তাল সংসদ

অডিও রেকর্ডার থেকে মশকরা, উত্তাল সংসদ

তিনি এদিন মোদী সরকারকে রাফালে নিয়ে শুধু তোপ দাগেননি, একইসঙ্গে অডিও রেকর্ডার সামনে আনা, টেবিল বাজানো, নাম নিয়ে মশকরা, স্লোগান তোলা, কাগজের বিমান ওড়ানো- এমন নানা ঘটনা ঘটে। মোট কথা ফের একবার রাফালে নিয়ে উত্তাল হয় লোকসভা। বারবার মুলতুবি হয়। তবে যুদ্ধ জারি থাকে শেষপর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+