গুজরাতের ফল ঘোষণার আগেই আজ আনুষ্ঠানিকভাবে সভাপতি রাহুল, চাপ কি বাড়ল

এদিন শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাহুল গান্ধী।

আর দুদিন পরই গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাহুল গান্ধী। এদিন নয়াদিল্লিতে দলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে রাহুলকে বরণ করে নেওয়া হয়।

গুজরাতের ফল ঘোষণার আগেই আজ আনুষ্ঠানিকভাবে সভাপতি রাহুল

দলের সেন্ট্রাল ইলেকশন অথোরিটি প্রেসিডেন্ট মুল্লাপল্লী রামচন্দ্রণের হাত থেকে সভাপতি হিসাবে যোগদানের শংসাপত্র পান রাহুল।

২০১৩ সালে দলের সহ সভাপতি হিসাবে কাজ শুরু করেন রাহুল। এবার নিজের মায়ের হাত থেকেই দলের সর্বোচ্চ দায়িত্ব বুঝে নেবেন। এদিন মা সনিয়া গান্ধীও শুক্রবার ছেলেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজনৈতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ রাহুল দলের প্রধান হলে ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন সনিয়া।

এদিন রাহুলের সভাপতি পদ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন সনিয়া গান্ধী, মনমোহন সিং, প্রাক্তন ও বর্তমান সমস্ত কংগ্রেস মুখ্যমন্ত্রী, সাংসদ, বরিষ্ঠ নেতৃত্ব ও সমস্ত প্রদেশ কংগ্রেস প্রধানরা।

এদিন সকাল থেকেই দিল্লিতে আকবর রোডে কংগ্রেস সদল কার্যালয়ের বাইরে দলীয় সমর্থকেরা রাহুল গান্ধীর নামে স্লোগান দেওয়া শুরু হয়। বাইরে ভিড় জমে যায় উৎসাহী জনতারও। সকলের জয়ধ্বনির মধ্যে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+