Rahul Gandhi for ‘INDIA’: ভারত পুনর্নির্মাণ করবে ‘ইন্ডিয়া’! মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল

বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'কে সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মর্মে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। টুইট নিশানায় তিনি সাফ জানিয়ে দিলেন, আপনার যা ইচ্ছা করে নিন, ভারতের ধারণা পুনর্নির্মাণ করবে 'ইন্ডিয়া'ই!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে রাহুল গান্ধী বলেন, বিরোধী ফ্রন্ট মণিপুরের ক্ষত নিরাময় করতে যা করার করবে। এই 'ইন্ডিয়া'ই পুনর্নির্মাণ করবে গোটা ভারতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ফ্রন্ট 'ইন্ডিয়া'কে নিশানা করার পর রাহুল গান্ধী তীব্র প্রতিক্রিয়া দেন।

Rahul Gandhi

রাহুল গান্ধী টুইটারে লেখেন, "আপনি যা খুশি করুন, মিস্টার মোদী। আমরা 'ইন্ডিয়া'। আমরা মণিপুরের ক্ষত নিরামত করতে সাহায্য করব। মণিপুরের প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল আমরা মুছে দেব। আমরা সেখানকার সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব। আমরা মণিপুর থেকেই সমগ্র ভারতের ধারণা পুনর্নির্মাণ শুরু করব।"

মণিপুর নিয়ে যখন সংসদ একপ্রকার অচল, তখনই প্রধানমন্ত্রীর মন্তব্য এবং রাহুল গান্ধীর পাল্টা প্রতিক্রিয়া এসেছিল। মণিপুরে দুই আদিবাসী মহিলাকে নগ্ন হয়ে প্যারাড করানোর একটি ভয়ঙ্কর ভিডিও দেশের বুকে আলোড়ন তুলে দিয়েছিল। গোটা ভারতের ভাবনা ও সংস্কৃতিকে তা নাড়িয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়। তারপর থেকেই বিরোধীরা মণিপুর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য চাপ দিতে থাকে শাসক পক্ষকে। কেন্দ্র বলেছে তারা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বিরোধীরা মণিপুর আলোচনার আগে সংসদে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে বলে দাবি করেছেন।

বিরোধীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সংসদে ভাষণ দেওয়ারও দাবি জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনি সরকারের অবস্থান সামনে রাখতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি থেকে সরে আসেননি। এদিকে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্টের 'ইন্ডিয়া' এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্দে অনাস্থা আনার পরিকল্পনা করেছে।

বিরোধীরা 'ইন্ডিয়া' নামে নয়া মঞ্চ গড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্রেগার শাসকদল বিজেপির বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য নিয়েছে। সেই 'ইন্ডিয়া'ই প্রধানমন্ত্রীকে মণিপুর ইস্যুতে বিবৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছে। আর রাহুল গান্ধী এবার বর্ষা অধিবেশনে যোগ দিচ্ছেন না সংসদে। কারণ তিনি একটি ফৌজদারি মানহানির মামলায় দোষীসাব্যস্ত হওয়ার পরে সাংসদ হিসাবে বরখাস্ত হয়েছে।

গুজরাটের একটি আদালতে দোষীসাব্যস্ত হওয়ার পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানে কোনও পরিত্রাণ পাননি। এই মামলায় তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ জারির দাবিতে তিনি এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার রায় এখনও দেয়নি সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+