রাহুল গান্ধীকে এই ভঙ্গিমায় নাচ করতে দেখেছেন কখনও! দেখুন এই ভিডিও
সেই রাজ্যের দেবগড় বারিয়াঁতে উপজাতি অধ্যুষিত এলাকায় , উপজাতিদের সঙ্গে তালে তাল মিলিয়ে 'আদিবাসী নাচ' নাচলেন রাহুল।
বিধানসভা নির্বাচন নিয়ে ক্রমেই জমে উঠছে গুজরাতের রাজনীতি। বিজেপির খাস তালুক গুজরাতে থাবা বসাতে কোনও সুযোগ হাতছাড়া করছে না কংগ্রেস। ক্রমাগত গুজরাতে প্রচার ঘিরে সফর করে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধী।

এদিন রাহুল গান্ধী তাঁর গুজরাত সফরের নির্বাচনী প্রচারের মধ্যেই এনে দিলেন এক নতুন চমক। সেই রাজ্যের দেবগড় বারিয়াঁতে উপজাতি অধ্যুষিত এলাকায় , উপজাতিদের সঙ্গে তালে তাল মিলিয়ে 'আদিবাসী নাচ' নাচলেন রাহুল। অনেকেই এই ঘটনাকে তাঁর ভোটব্যঙ্ক টানার ছক বলে কটাক্ষ করলেও, এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত , গুজরাতের নির্বাচনী প্রচারে গিয়ে নানা জায়গায় সভা করছেন রাহুল গান্ধী। গুজরাতের বিভিন্ন সম্প্রদায়ের তথা গোষ্ঠী বিশেষত বিজেপি বিক্ষুব্ধ পাতিদার অধ্যুষিত এলাকায় প্রচার করেন তিনি। এছাড়াও সেখানের হিন্দু ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতেও মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications