মোদীকে জড়িয়ে কেমন অনুভূতি হয়েছিল রাহুলের, সাফ জানালেন প্রকাশ্য মঞ্চে

এবার রাহুল দিলেন ‘জাদু কা ঝাপ্পি’ ব্যাখ্যা। সে ব্যাখ্যা অনুভূতির। মোদীকে বুকে জড়িয়ে কেমন অনুভূতি হয়েছিল রাহুল গান্ধীর, তা সাফ জানালেন প্রকাশ্যে।

সেদিন সংসদে হুলুস্থূল বাঁধিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। বক্তব্যের শেষে সৌজন্যের নজির গড়েছিলেন। সটান প্রধানমন্ত্রী মোদীর বুকে 'জাদু কা ঝাপ্পি' দিয়েছিলেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। রাহুলের আলিঙ্গন যে মোদী ভুলতে পারেননি, তা পরতে পরতে এখনও বুঝিয়ে দেন তিনি। সংসদের শেষ অধিবেশনেও খোঁটা দিয়েছেন মোদী।

মোদীকে জড়িয়ে কেমন অনুভূতি হয়েছিল, স্পষ্ট করলেন রাহুল

এবার রাহুল দিলেন 'জাদু কা ঝাপ্পি' ব্যাখ্যা। সে ব্যাখ্যা অনুভূতির। মোদীকে বুকে জড়িয়ে কেমন অনুভূতি হয়েছিল রাহুল গান্ধীর, তা সাফ জানালেন প্রকাশ্যে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানালেন মোদীকে সংসদ কক্ষে জড়িয়ে ধরার অনুভূতি।

এই অনুষ্ঠানে রাহুলের বক্তব্যের সিংহভাগ জুড়েছিল পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা এবং শহিদ জওয়ানদের কথা। শহিদ জওয়ানদের পরিবারের কথা। সেইসঙ্গে তিনি নানা স্মৃতিচারণা করলেন। উঠে এল তাঁর পরিবারের কথা। উঠে এল তাঁর বাবা ও ঠাকুমাকে হারানোর কথা। তাঁদের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে শহিদ পরিবারের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নিলেন রাহুল।

মোদীকে জড়িয়ে কেমন অনুভূতি হয়েছিল, স্পষ্ট করলেন রাহুল

একইসঙ্গে আরও এক বার্তা দিলেন রাহুল গান্ধী। সে বার্তা ভালোবাসার। সংসদে দাঁড়িয়ে রাহুল বলেছিলেন, আপনারা আমাকে পাপ্পু বলে কটাক্ষ করতে পারেন, কিন্তু আমার হৃদয়ে আপনাদের জন্য কোনও ঘৃণা নেই। আছে ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে আপনাদের সবাইকে জয় করে নেব।

এদিন ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে রাহুল ব্যাখ্যা দিলেন, আমি যখন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেছিলাম, উনি তখন চমকে উঠেছিলেন। আমি তখন অনুভব করেছিলাম যে, ওঁর জীবনে ভালোবাসার খুব অভাব। রাহুলের এই ভালোবাসার বার্তায় লুকিয়ে রয়েছে খোঁটাও। তাঁর এই বার্তায় লোকসভার আগে ফের বিতর্কে 'জাদু কা ঝাপ্পি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+