Rahul Gandhi: ভাইরাল ছবিতে কার সঙ্গে এক টেবিলে রাহুল? পরিচয় জানলে আশ্চর্য হবেনই
Rahul Gandhi Meets Vegetable Vendor: সম্প্রতি রাহুল গান্ধীকে এক সাধারণের সঙ্গে এক টেবিলে বসে খেতে দেখা যাচ্ছে! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এবং ছবি ইতিমধ্যে ভাইরাল। কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পর থেকেই কয়েক হাজার শেয়ার হয়েছে।

শুধু তাই নয়, নেটিজেনদের অনেকেই এই ছবি শেয়ার করে ভালো কমেন্ট করছেন। যা বেশ নজর কেড়েছে।
- কিন্তু কে এই ব্যক্তি?
দিল্লির আজাদপুর মন্ডিতে রামেশ্বর নামে ওই ব্যক্তির সঙ্গে এক সংবাদমাধ্যম মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলে। বিশেষ করে যেভাবে টমেট্যোর দাম বেড়ে গিয়েছে তা কেনার ক্ষমতা নেই বলেও জানায় ওই ব্যক্তি। শুধু তাই নয়, বাজার থেকে যা কিনবেন তাতেই ছ্যাকা লাগার মতো অবস্থা বলে জানায় রামেশ্বর। আর সেই কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন রামেশ্বর। চোখে জল চলে আসে তাঁর। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
- নজরে পড়ে যায় রাহুল গান্ধীর
ভাইরাল ভিডিও দেখেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi) । আর তা দেখে তিনি বলেন, দেশকে দুটি শ্রেনিতে ভাগ করার চেষ্টা চলছে। একদিকে ক্ষমতায় থাকা সুরক্ষিত শক্তিশালী মানুষ, যাদের নির্দেশে দেশের নীতি তৈরি হচ্ছে। অন্যদিকে সাধারণ ভারতীয়। যাদের নাগালের থেকে সবজির মতো মৌলিক জিনিসও চলে যাচ্ছে। আর এই সমস্ত মানুষের চোখের জল মোছার কথাও বলেন রাহুল গান্ধী।
- রাহুলের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন
ভিডিওতে রামেশ্বর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। রাহুল স্যারের সঙ্গে আমার কথার সুযোগ হতে পারে কি? ওই সংবাদমাধ্যমের কাছে জানতে চান রামেশ্বর। ছোট এমন মানুষের সঙ্গে যদি রাহুল গান্ধী দেখা করেন তাহলে উপকৃত হবেন বলেও জানায় সে। আর এই ভিডিও রাহুল গান্ধী দেখার পর সঙ্গে সঙ্গে মান্ডি পৌঁছে যান রাহুল গান্ধী।
रामेश्वर जी एक ज़िंदादिल इंसान हैं!
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
उनमें करोड़ों भारतीयों के सहज स्वभाव की झलक दिखती है।
विपरीत परिस्थितियों में भी मुस्कुराते हुए मज़बूती से आगे बढ़ने वाले ही सही मायने में 'भारत भाग्य विधाता' हैं। pic.twitter.com/DjOrqzLwhj
শুধু তাই নয়, এই সবজি ব্যবসায়ীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন। এবং তাঁর সঙ্গে বসেই খাবার খান। আর সেই ভিডিও ভাইরাল।
- উত্তরপ্রদেশের মানুষ রামেশ্বর
রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে মূল্যবৃদ্ধির বিষয়ে জানিয়েছেন রামেশ্বর। এমনকি পরে প্রশংসাও করতে শোনা গিয়েছে তাঁকে। রামেশ্বর আদৌতে উত্তরপ্রদেশের মানুষ। কিন্তু গত ১০ থেকে ১২ বছর সে দিল্লিতে থেকেই ব্যবসা করছেন। শুধু রামেশ্বর নয়, মূল্যবৃদ্ধির ছ্যাকায় হাত পুড়ছে দেশের বেশির ভাগ মানুষেরই।












Click it and Unblock the Notifications