Rahul Gandhi: অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে, সরকারের দিকেই তির রাহুলের

অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে। লোকসভা এবং রাজ্যসভার এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার বিল বৃহস্পতিবার সংসদীয় অনুমোদন পেয়েছে। রাজ্যসভা সর্বসম্মতভাবে তার পক্ষে ভোট দিয়েছে। তারপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল প্রণয়য়ে কালবিলম্ব করা যাবে না বলে দাবি তুললেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার দাবি করেছেন, মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দিকেই অভিযোগের তির ছুড়ে রাহুল গান্ধী বলেন, সরকার বর্ণ শুমারির কথায় বিভ্রান্তি সৃষ্টি করে মহিলা সংরক্ষণ বিল কার্যকরে বিলম্ব করতে পারে। কিন্তু কংগ্রেস তা করতে দিতে চায় না।

Rahul Gandhi

তাঁর কথায়, মহিলা সংরক্ষণ বিল একটি ভালো জিনিস। তবে এখানে আদমশুমারি এবং সীমাবদ্ধতার দুটি বিষয় সংযুক্ত করা হয়েছে। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার একদিন পরে নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে একথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মর্মে তিনি একের পর এক অভিযোগের তির ছুড়েছেন মোদী সরকারের দিকে।

কংগ্রেসের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, সীমানা নির্ধারণ এবং আদমশুমারি মহিলাদের কোটা স্থগিত করার জন্য দারিদ্রতা-সহ নানা অজুহাত খাঁড়া করা হতে পারে। তাঁর অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল পাস করার চিন্তাভাবনা শুধু নির্বাচনী ফায়দা তুলতে। কিন্তু তা কার্যকর করে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নয়।

কংগ্রেস-সহ বিরোধী দলগুলির পক্ষা থেকে বিলটিকে 'টিজিং বিভ্রম' বলে অভিহিত করা হয়েছে। মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করার বিল বৃহস্পতিবার সংসদে অনুমোদন পেয়েছে। রাজ্যসভা সর্বসম্মতভাবে তার পক্ষে ভোট দিয়েছে। এখন আইন পরিণত হওযা স্রেফ সময়ের অপেক্ষা। তারপর কার্যকর করা শুধু বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+