আরোগ্য অ্যাপ আদতে এক নজরদারি ব্যবস্থা! সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন রাহুলের
কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাংসদ রাহুল গান্ধী। তিনি এই অ্যাপকে পরিশীলিত নজরদারি ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন।
কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাংসদ রাহুল গান্ধী। তিনি এই অ্যাপকে পরিশীলিত নজরদারি ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন। এই অ্যাপের দ্বারা ব্যবহারকারীদের ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা যাবে। বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবীদের দ্বারা এই অ্যাপ পরিচালিত।

রাহুল গান্ধী টুইটে লেখেন, এই আরোগ্য সেতু অ্যাপে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এর ফলে তথ্য ও ব্যক্তিগত পরিসর খর্ব হয়ে যাবে। প্রযুক্তি আমাদের নিরাপদ রাখতে সাহায্য করে। কিন্তু মানুষের অনুমতি ছাড়া তাঁদের উপর নজরদারি চালানো কি যুক্তিসংগত। নাকি কেউ এটা মেনে নেবেন।
২ এপ্রিল চালু করা হয়েছে এই অ্যাপ। এপ্রিল মাসের প্রথমে এই অ্যাপ মোবাইলে রাখা বাধ্যতামূলক করা না হলেও, এই অ্যাপ এপ্রিলের শেষে বাধ্যতামূলক করা হয়েছে। ১ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুসারে এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে। এই অ্যাপটি ১-২ বছর ধরে চলবে।
The Arogya Setu app, is a sophisticated surveillance system, outsourced to a pvt operator, with no institutional oversight - raising serious data security & privacy concerns. Technology can help keep us safe; but fear must not be leveraged to track citizens without their consent.
— Rahul Gandhi (@RahulGandhi) May 2, 2020
তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইটের পরিপ্রেক্ষিতে বলেন, হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, এই অ্যাপ পরবর্তী ১-২ বছর অব্যাহত থাকবে। মহামারীর বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাপের ব্যবহার চলতেই থাকবে।












Click it and Unblock the Notifications