২১ দিনের লক ডাউনে অবিলম্বে গরিবদের হাতে টাকা দেওয়ার দাবি রাহুলের
দেশে ২১ দিনের লকডাউনে অবিলম্বে গরিবদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দেশে ২১ দিনের লকডাউনে অবিলম্বে গরিবদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারণ এই পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব এবং দিনমজুররা। গতকাল রণদীপ সুরজেওয়ালা কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে দেওয়া ন্যূনতম আয় যোজনা চালু করার আবেদন জািনয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে।

লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিবরা
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবিলম্বে গরিব এবং দিন মজুরদের আর্থিক সাহায্যের দাবি জানালেন। দেশের লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাঁরাই। এমনই মনে করেন রাহুল। তাঁদের হাতে অবিলম্বে টাকা না দিলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হবে বলে

আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি
লকডাউনের কারণে দেশে চরম আর্থিক সংকট দেখা দেবে। একাধিক বেসরকারি ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলবে। তাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে। সেকারণে অবিলম্বে শিল্পক্ষেত্রেও আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।

স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি
করোনা মোকাবিলায় শহরাঞ্চলের প্রতিটি হাসপাতালে আইসিইউ-তে অতিরিক্ত বেড তৈরির প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন করোনা ভাইরাস মোকাবিলায় সুচিকিৎসা দিতে হলে হাসপাতালগুলির পরিকাঠামো অবিলম্বে উন্নত করা উচিত। এবং করোনা সংক্রমণ রোধের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া উচিত হাসপাতালগুলিতে।












Click it and Unblock the Notifications