গালওয়ানে উড়ছে চিনের পতাকা, মোদীর কাছে জবাব তলব রাহুলের

গালওয়ানে উড়ছে চিনের পতাকা, মোদীর কাছে জবাব তলব রাহুলের

গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা। চুপ করে আছেন কেন প্রধানমন্ত্রী মোদী। নিরপতা ভাঙুন দাবি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চিনকে কেন যোগ্য জবাব দিচ্ছে না ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিন। জবাব তলব করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী।

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা। ভারতের মাটিতে কী তাহলে পা রেখে চিনা ফৌজ। এই নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে রাজনৈতিক মহল। গতকাল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে চলেছেন। মঙ্গলবার তিনি তীব্র নিশানা করে বলেছেন চুপ করে রয়েছেন কেন প্রধানমন্ত্রী মোদী। কেন চিনকে উপযুক্ত জবাব দিচ্ছে না ভারত। তার জবাব দিতে হবে তাঁকে। গাওয়ান উপত্যকায় কী পরিস্থিতি রয়েছে দেশবাসীকে তার জবাব দিতে হবে। গালওয়ান উপত্যকায় কেন চিনের পতাকা তা নিয়ে প্রশ্ন তুেলছেন রাহুল গান্ধী।

গালওয়ান উপত্যকায় চিনের পতাকা

গালওয়ান উপত্যকায় চিনের পতাকা

বছরের প্রথম দিনেই ভারতকে চমকে গিয়ে গালওয়ান উপত্যকায় নিজেদের পতাকা তোলার ভিডিও শেয়ার করেছিল চিন। তাতে দেখা গিয়েছিল গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা আর সেখান সেদেশের জাতিয় সঙ্গীত গাইছেন জওয়ানরা। এই নিয়ে তীব্র শোরগোল পড়ে যায় ভারতে। গালওয়ান উপত্যকা নিয়ে গত ২ বছর ধরে ভারতের সংঘাত রয়েছে বেজিংয়ের। ভারতের সীমান্তে দখলদারির চেষ্টা চালাচ্ছে চিনা ফৌজ। এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনও তার সমাধান হয়নি।

ভারতীয় সেনার দাবি

ভারতীয় সেনার দাবি

ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিও সত্যি নয়। ভারতের মাটিতে পা রাখতে পারেনি চিনা ফৌজ। ভারতের সীমান্তে অতন্ত্র প্রহরায় রয়েছে সেনা। ২০২০ সালে এই গালওয়ান উপত্যকাতেই চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। জুন মােস ঘটেছিল সেই ঘটনা। চিনের ৪ ফৌজ মারা যায় সেই সংঘাতে। তার পর থেকে লাদাখ নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে। লাদাখ সীমান্ত সুরক্ষিত করতে শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনা।

সরব বিরোধীরা

সরব বিরোধীরা

এই নিয়ে শুধু কংগ্রেস নেতা রাহুল গান্ধী নন সরব হয়েছে শিবসেনাও। তিনি চিনের পতাকা ওড়ার ভিডিও শেয়ার করার পরেই আবার লাদাখের ১০ জায়গায় চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনা মিষ্টি বিনিময়ের ছবিও শেয়ার করেছেন। তারপরেই তিনি অভিযোগ করেছেন একদিকে যখন ভারতীয় ফৌজ চিনা বাহিনীর সঙ্গে বছরের প্রথম দিনে মিষ্টি বিনিময় করছে সেখানে চিনা মিডিয়া কীভাবে এই ভিডিও শেয়ার করে। তাঁরা দুই দেশের সমধ্যে সংঘাত বাড়ানোর চেষ্টা করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শিবসেনা নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+