সব চোরের নামের শেষে কেন মোদী! ‘চৌকিদার’কে মোক্ষম কটাক্ষ রাহুল গান্ধীর

সার্জিক্যাল স্ট্রাইকে সেনার ভূমিকার প্রশংসা করলেও প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি।

সার্জিক্যাল স্ট্রাইকে সেনার ভূমিকার প্রশংসা করলেও প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। মোদী থেকে শুরু করে শাহ- কেউ ছাড়েননি রাহুল-সহ বিরোধীদের। রাহুল সেই কথার জবাব দিতে ফিরলেন ফের পুরনো ফর্মে। পুরনো ইস্যু তুলেই বিঁধলেন মোদীকে।

কেন সব চোরের নাম মোদী

কেন সব চোরের নাম মোদী

পাকিস্তান প্রসঙ্গ বা পুলওয়ামাকাণ্ড থেকে সরে গিয়ে তিনি মোদীকে একহাত নিলেন চৌকিদার চোর হ্যায় বলে। ঝাড়খণ্ডে এক জনসভায় কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, কেন সব চোরের নামের শেষে মোদী হয়। তারপরই তিনি একে একে নাম বলেন ললতি মোদী, নীরব মোদী ইত্যাদি। আর বলেন, চৌকিদার চোর হ্যায়।

মোদীজি যেখানে যান ঘৃণা ছড়ান

মোদীজি যেখানে যান ঘৃণা ছড়ান

প্রধানমন্ত্রীকে নিশানায় রাহুল বলেন, মোদীজি যেখানে যান, সেখানেই ঘৃণা ছড়ান। এরপরই মোদীকে চোর বলে কটাক্ষ করেন রাহুল বলেন। কৃষক, মজুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সবার টাকা চুরি করেছেন তিনি। চুরি করেছেন বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকাও।

৩০ হাজার কোটি টাকা চুরি

৩০ হাজার কোটি টাকা চুরি

রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী রাফালে কেনার নামে চুক্তি ৩০ হাজার কোটি টাকা চুরি করে অনিল আম্বানিকে দিয়েছেন। এদিন ফের প্রকাশ্য সভা থেকে নাম করেই মোদী ও আম্বানিকে একযোগে আক্রমণ করেন। কেন হ্যালকে বরাত না দিয়ে রাফালে কেনার জন্য অনিল আম্বানিক সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মোদীকে সম্বোধন কটাক্ষ রাহুলের

মোদীকে সম্বোধন কটাক্ষ রাহুলের

এরপরই তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ললিত মোদী, নীরব মোদীর নাম শুনেছেন? তাঁরা টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এঁদের ভাই বলে সম্বোধন করেন। বলেন নীরব ভাই, মেহুল ভাই। তারপরই কটাক্ষ করে বলেন, আমার শুধু একটাই জিজ্ঞাসা- সব চোরের নাম কেন মোদী হয়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+