করোনা আবহে এবার ইউজিসি-র সমালোচনা, ছাত্রদের দুঃখে সামিল হয়ে কী বললেন রাহুল গান্ধী?

করোনা সংক্রমণের মাঝে ইউজিসি-র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন রাহুল গান্ধী। আজ একটি ভিডিও বার্তায় পরীক্ষা বাতিলের অনুরোধ জানান তিনি৷

করোনার মাঝে ইউজিসি-র সমালোচনা রাহুল গান্ধীর

করোনা সংক্রমণের জেরে ২৪ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল-কলেজ৷ তিনমাস কেটে গেলেও স্কুল, কলেজ না খোলায় বাকি থাকা পরীক্ষাও স্থগিত হয়ে যায়৷ শিক্ষাবর্ষ সম্পূর্ণ করতে ও পরীক্ষা নিয়ে নানা সময়ে নানা রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷ শেষে পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গত বছর বা সেমেস্টারের ফলাফলের উপর ভিত্তি করেই এবছরের ফল ঘোষণা করা হবে৷

তবে ইউজিসি-র তরফে ঘোষণা করা হয়, সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করতে হবে৷ এরপরই ইউজিসি-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন পড়ুয়া থেকে শিক্ষকরা৷ এনিয়ে রাহুল গান্ধী এক ভিডিও বার্তায় বলেন,কোভিড ১৯ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একদমই ঠিক নয়৷ ইউজিসি-র উচিত পড়ুয়াদের আবেদন শোনা এবং পরীক্ষা বাতিল করে গত বছরের ফলাফলের উপর ভিত্তি করে তাদের আগামী শিক্ষাবর্ষে তুলে দেওয়া৷

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অনেকের ক্ষতি হয়েছে৷ স্কুল, কলেজের পড়ুয়াদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে৷ কলেজ ও আইআইটি পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে৷ ইউজিসি সংশয় তৈরি করছে৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+