প্রধানমন্ত্রীর ফিটনেস ভিডিও হাস্যকর! ইয়েচুরিকে যা অনুরোধ করলেন রাহুল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস ভিডিওকে বিস্ময়কর ও হাস্যকর বলে উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রায় সব বিরোধীদলের নেতাদের নিয়ে রাহুল মিলিত হয়েছিলেন ইফতার পার্টিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস ভিডিওকে বিস্ময়কর ও হাস্যকর বলে উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রায় সব বিরোধীদলের নেতাদের নিয়ে রাহুল মিলিত হয়েছিলেন ইফতার পার্টিতে।

এর আগে ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে তাঁকে ট্যাগ করায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছিলেন, তিনি বেশি চিন্তিত কর্ণাটকের উন্নয়ন নিয়ে।
বুধবার সন্ধেয় রাজধানী দিল্লির এক বিলাসবহুল হোটেলে ইফতার পার্টিতে মিলিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি মোদী কটাক্ষ করেন এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে বলেন, তাঁর ফিটনেস ভিডিও প্রকাশ করতে।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাটিল, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি সঙ্গে একই টেবিলে বসে ইয়েচুরিকে তিনি বলেন, মোদীকে চ্যালেঞ্জ করে তিনিও ফিটনেস ভিডিও প্রকাশ করুন। যদিও এ সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাটিল, হামিদ আনসারি কোনও মন্তব্য করেননি।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী, বিএসপি নেতা সতীশ মিশ্র, ডিএমকের কানিমোঝিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরাও প্রধানমন্ত্রীর ফিটনেস ভিডিও নিয়ে হাসাহাসি করেন।












Click it and Unblock the Notifications