অভিযোগের জবাব দেন না মোদী! ২০১৪-তে দেওয়া মোদীর প্রতিশ্রুতি নিয়ে বললেন রাহুল, দেখুন ভিডিও
লের ডাকা ভারত বনধে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গ্যাস-পেট্রোলের দাম বাড়লেও মোদী চুপ বলে অভিযোগ করেন তিনি।
দলের ডাকা ভারত বনধে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গ্যাস-পেট্রোলের দাম বাড়লেও মোদী চুপ বলে অভিযোগ করেন তিনি। কেন নোট বাতিল করা হল, তার উত্তরও অজানা বলে কটাক্ষ করেন রাহুল। দেশ যখন সমস্যায় সেই সময় মোদী শিল্পপতিদের নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন তিনি।

মোদী যেখানে যান, প্রতিশ্রুতি দেন। ২০১৪-তেও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সোমবার এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গ্যাসের দাম ৮০০ টাকা ছাড়িয়ে গেলেও মোদী চুপ, অভিযোগ করেন রাহুল গান্ধী। রাফালে নিয়েও প্রধানমন্ত্রী জবাব দেন না বলে অভিযোগ করেন রাহুল। ৪৫ হাজার কোটির কেলেঙ্কারিতে মানুষের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। কৃষক আত্মহত্যা করলেও মোদী চুপ বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।
বিজেপি দেশে বিভেদ তৈরি করছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।
Congress President @RahulGandhi addresses the gathering at the #BharatBandh protests. #MehangiPadiModiSarkar https://t.co/9rqJlrBFAN
— Congress (@INCIndia) September 10, 2018
Opposition leaders , including Congress President Rahul Gandhi sir on dharna at a fuel station near Ramlila Maidan #Bharatbandh #FuelHikePrice pic.twitter.com/PifUj4oyfA
— Supriya Bhardwaj (@Supriya23bh) September 10, 2018












Click it and Unblock the Notifications