৫৬ ইঞ্চির বক্সার কোচকেই পাঞ্চ করেছেন, মোদীকে কটাক্ষ রাহুলের

৫৬ ইঞ্চির বক্সার নিজের কোচ আডবাণীকেই মুখে পাঞ্চ করেছেন। হরিয়ানার ভিওয়ানি সভা থেকে এই ভাষাতেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

৫৬ ইঞ্চির বক্সার নিজের কোচ আডবাণীকেই মুখে পাঞ্চ করেছেন। হরিয়ানার ভিওয়ানি সভা থেকে এই ভাষাতেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, গতবারের নির্বাচনে ভারত এক নতুন বক্সারকে পেয়েছিল। যাঁর নাম নরেন্দ্র মোদী।

রাহুলের 'বক্সার' কটাক্ষ

রাহুলের 'বক্সার' কটাক্ষ

ভিওয়ানির সভা থেকে রাহুল গান্ধী সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। অর্থনীতি থেকে কৃষি, সবই ছিল সেই তালিকায়। সেখানেই বক্সার এবং মোদীর মধ্যে তুলনা করে বক্সার উপমা টানেন রাহুল। বলেন, গতবারের নির্বাচনে ভারত এক নতুন বক্সারকে পেয়েছিল। যাঁর নাম নরেন্দ্র মোদী। রাহুল কটাক্ষ করে বলেন, বক্সার এসেছিলেন ভক্ত পরিবৃত হয়ে। চকচকে আলো তাঁরই ওপর পড়েছিল।

বক্সারে পাঞ্চ কোচকে

রাহুল বলেন, বক্সার প্রথমেই একটি কাজ করেন। তাঁর লক্ষ্য পড়ে কোচের ওপর। কোচ আডবাণীর মুখেই পাঞ্চ করে বসেন। যাতে দুঃখ পেয়েছেন আডবাণী।
শুধু আডবাণীকেই নয় এই পাঞ্চ করা হয়েছে, গড়করি, অরুণ জেটলিকেও। গব্বর সিং ট্যাক্স এবং নোটবন্দি করে তিনি ছোট দোকানদারদের ছোট পাঞ্চ করেছেন
বলে কটাক্ষে বলেছেন রাহুল।

'রিং থেকে ঝাঁপ দিয়েছেন মোদী'

'রিং থেকে ঝাঁপ দিয়েছেন মোদী'

রাহুল গান্ধী বলেন, মানুষ সব কিছুই দেখছে। রিং থেকে ঝাঁপ দিয়েছেন মোদী। মানুষ প্রশ্ন করছে, যেখানে বিভিন্ন ইস্যুতে তাঁর লড়াই করার কথা,
কেন তিনি রিং থেকে ছুটে পালাচ্ছেন।

এবার লড়াইয়ে নেই আডবাণী

এবার লড়াইয়ে নেই আডবাণী

বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবারের নির্বাচনে নেই। ২০১৪ সাল পর্যন্ত পরপর ছয়বার তিনি গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার বিজেপির তরফে নিয়ম করা হয়ে যাঁদের বয়স ৭৫-এর বেশি তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই মার্চে আডবাণী ৯১ বছরে পড়েছেন। বিজেপির তরফে এবার গান্ধীনগরে প্রার্থী সভাপতি অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+