Rahul Gandhi: রাহুল বিজেপির ‘নফরত কা বাজার’ চুরমার করে দিলেন, দেখুন সেই ভিডিও
দেশে ঘৃণা ও বিদ্বেষের বাজার তৈরি করেছে বিজেপি। আর সেই 'নফরত কা বাজার' বন্ধ করে রাহুল চান 'মহব্বত কা দুকান' খুলতে। রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো যাত্রায় যে স্লোগান তুলেছিলেন, সেই অনুযায়ী দেশ থেকে ঘৃণা-বিদ্বেষের বিদায় ঘটাতে চান। রাহুলের সেই স্বপ্নকেই অ্যানিমেশন ভিডিও-তে তুলে ধরল কংগ্রেস।
বিজেপি যে 'নফরত কা বাজার' তৈরি করেছিল দেশ, তা ভেঙে চুরমার করে দিলেন রাহুল। সেখানে ভালোবাসর দোকান খুলেন তিনি। কংগ্রেস এই ভিডিওটি প্রকাশ করেছে বিজেপি একটি ছোটো অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করার কয়েক মাস পরেই। সেই ভিডিওতে দেখানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের সেবা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রচার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এই অনলাইন যুদ্ধ তারাই নামান্তর। মঙ্গলবার কংগ্রেস এই অ্যানিমেটেড ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় রাজনীতি। চর্চা শুরু হয়ে যায় কংগ্রেস প্রকাশিত রাহুলের 'নফরত কা বাজার' বরবাদ করা নিয়ে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, কেন্দ্রের শাসক বিজেপি বিভাজনমূলক কৌশল মোতায়েন করছে। সেই আঙ্গিকে তারা নফরত কা বাজার তৈরি করেছে। আর রাহুল গান্ধী সেই 'নফরত কা বাজার' নামিয়ে 'মহব্বত কি দুকান' প্রতিস্থাপন করছেন। ঘৃণা সরিয়ে দেশে প্রতিষ্ঠিত প্রেম।
রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তাঁর 'ভারত জোড়ো যাত্রা'র মাধ্যমে ভারত পরিক্রমা করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছিলেন। সবার মদ্যে ভালোবাসা বিলিয়েছিলেন। আপন করে বুকে টেনে নিয়েছিলেন নিপীড়িত নির্যাতিত দেশবাসীকে। এক সুরে বেঁধেছিলেন ভারতের কণ্ঠ।
তারপর বিজেপি একটি সংক্ষিপ্ত অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে দেখিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের বিভিন্ন শ্রেণির উন্নয়নে কতটা প্রত্যদী। তাঁদের সেবা করার লক্ষ্যে তাঁর মিশনে তিনি এগিয়ে যাচ্ছেন। ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে তাঁর লক্ষ্য অবিচল।

এরপর কংগ্রেস পাল্টা দিল সেই রাহুলের স্লোগানকে পাথেয় করেই। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে একটি অ্যানিমেটেড ভিডিও। সেই ভিডিওটি ১ মিনিট ৪৩ সেকেন্ডের। সেই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে একটি অ্যানিমেটেড চরিত্র বানিয়ে গাড়ির উপরে গণতন্ত্র, মিডিয়া এবং আমলাতন্ত্রকে বসিয়ে চালনা করতে দেখা যায়।
ভিডিওটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও একটি অ্যানিমেটেড চরিত্র দেখানো হয়েছে। তিনি দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করছেন। আর সেখানে রাহুল গান্ধী প্রবেশ করে দুই সম্প্রদায়ের ব্যক্তিদের বুকে টেনে নিচ্ছেন। হিন্দু ও মুসলিম ব্যক্তির মধ্যে তৈরি করা ফাটল তিনি মিটিয়ে দিচ্ছেন।
मोहब्बत की दुकान ❤️ pic.twitter.com/1FVaDb65Ze
— Congress (@INCIndia) June 27, 2023
রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনগণকে একত্রিত করার পথে হাঁটছেন তখন সেই আইকনিক গান 'কিসি কি মুশকুরাহাতোঁ পে হো নিসার'-এর টুইক করা গানব্যাকগ্রাউন্ডে বেজেছে৷ আইকনিক গানের লাইনগুলি টুইক করে বলা হয়েছে-- "সব কে ভাস্তে হো জিসকে দিল মে প্যায়ার, গান্ধী উসি কা নাম হ্যায়।"
তারপর দেখা গিয়েছে রাহুল গান্ধী একটি ট্রাকে ভ্রমণ করছেন। যখন তিনি একটি 'নফরত কা বাজার'-এর বোর্ড পার হচ্ছেন, তখন তা নীচে উপড়ে পড়েছে। দেখা যাচ্ছে সেখানেই একটি 'মহব্বত কি দুকান' রয়েছে। অর্থাৎ নফরত কা বাজার চুরমার হয়ে গিয়েছে ভালোবাসার কাছে।












Click it and Unblock the Notifications