মমতাজির সঙ্গে সম্পর্ক ভালো! জোট নিয়ে সংঘাতের মধ্যেই বড় বার্তা রাহুল গান্ধীর
Rahul Gandhi on Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক! এমনকি দলের সম্পর্কও ভালো। বাংলায় আসন সমঝোতা নিয়ে কার্যত সংঘাত চরমে। কার্জত একলা চলোর বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় এমনটাই মন্তব্য করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও জোট নিয়েও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। যদিও জোট হওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে প্রদেশ কংগ্রেসের মধ্যেই। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সৌম্য আইচ জানিয়েছেন, সর্বভারতীয় ক্ষেত্রে জোট নিয়ে আলোচনা হয়েছে। তবে বাংলার জোট নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি ওই কংগ্রেস নেতার।

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। জায়গা ছাড়তে নারাজ বিরোধীরা। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু ভোটের দিন যত এগিয়ে আসছে তত জোটে ফাটল তীব্র হচ্ছে।
বিশেষ করে বাংলায় ৪২ টি আসনের মধ্যে দুটি আসন কংগ্রেসকে ছাড়তে চায় তৃণমূল। আর তা কংগ্রেস হাইকমান্ডকে দিল্লিতে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন বলে খবর। যদিও তা মানতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বাংলার অন্তত ১০ টি আসন কংগ্রেস চায় বলে সূত্রের খবর।
আর তা ছাড়তে নারাজ তৃণমূল। আর এরপরেই অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন ভিক্ষা চায় না তাঁরা। রাজ্যের সব আসনেই লড়াইয়ের জন্যে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এই অবস্থায় কংগ্রেসের জেতা দুই আসন সহ রাজ্যের ৪২ টি আসনেই প্রার্থী তৃণমূল দেবে বলে সাংগঠনিক এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলে সূত্রে খবর।
ফলে বাংলায় প্রশ্নের মুখে জোট! যদিও এই বিষয়ে আশাবাদী রাহুল গান্ধী। ন্যায় যাত্রা নিয়ে বর্তমানে অসমে সফরে রয়েছে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের রাহুলের জবাব, ব্যক্তিগত ভাবে আমার এবং দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক। তবে ছোটখাটো বিষয় থাকে। যদিও এখানে অর্থাৎ অসমে বসে এই বিষয়ে বিশেষ কিছু বলতে নারাজ সোনিয়া পুত্র।
তবে তাঁর দাবি, ওদের দলের কেউ কিছু বলে আবার আমাদের দলের কেউ কিছু বলে। আর তাতে আসনরফা নিয়ে আলোচনায় কোনও বাধা আসবে না বলেই মনে করছেন এই কংগ্রেস নেতা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে শেষমেশ আসন রফা বাংলায় কি হয় সেদিকেই নজর সবার। তবে রাহুলের এহেন মন্তব্যে পালটা অধীর চৌধুরীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন এক তৃণমূল নেতা। তাঁর দাবি, হাইকম্যান্ড জোটের আগ্রহী। কিন্তু বাংলায় বিজেপি অধীর করে দিচ্ছেন বলে তোপ।












Click it and Unblock the Notifications