Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi: 'ভারতে ইভিএম একটি ব্ল্যাক বক্স', জানেন কেন এমন বললেন রাহুল গান্ধী

Rahul Gandhi: ইভিএম (EVM) নিয়ে বিতর্ক বছরের পর বছর ধরে চলে আসছে! এমনকি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেও ইভিএম নিয়ে একাধিক প্রশ্ন তোলে বিরোধীরা। কিন্তু নির্বাচন মিটতেই ফের একবার সংবাদ শিরোনামে ইভিএম।

সম্প্রতি টুইটার কর্তা ইলন মাস্ক (Elon Musk) ইভিএম নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। এরপর থেকেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Rahul Gandhi

কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারতে ইভিএম একটি ব্ল্যাক বক্স। কারোর দেখার অনুমতি নেই। একটি সংবাদমাধ্যমের খবরের অংশকে তুলে ধরে রাহুল লিখছেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। আর তা উঠলে গণতন্ত্র কার্যত ছলচাতুরিতে পরিণত হয় বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ সাংসদের। এতে কারচুপির সম্ভবনাও নিয়েও জোরাল আওয়াজ তুলেছেন তিনি।

রাহুল গান্ধী তাঁর বক্তব্যের স্বপক্ষে যে সংবাদমাধ্যমের খবর তুলে ধরেছেন তা মুম্বইয়ের। ইভিএম নিয়ে বিতর্কে একনাথ শিন্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ভাইকরের শ্যালকের বিরুদ্ধে মামলা করেছে মুম্বই পুলিশ। তিনি হলেন মঙ্গেশ পান্ডিলকার। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনের গণনার দিন গোরেগাঁও নির্বাচন কেন্দ্রের ভিতরে ফোন ব্যবহারের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের এক আধিকারিকের বিরুদ্ধেও মামলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, শিন্ডে শিবিরের প্রার্থী রবীন্দ্র ভাইকর মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসন থেকে জয় পেয়েছেন। মাত্র ৪৮ টি ভোটে জিতেছেন। সবথেকে ছোট ব্যবধানে জয় এটাই।

  • Elon Musk: কী লিখেছেন মাস্ক?

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। সম্প্রতি Electronic voting machine অর্থাৎ ইভিএম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন না করার কথা বলেছেন তিনি। এমনকি এই মেশিন বাতিলের কথাও বলেছেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মাস্ক।

যেখানে তাঁর দাবি, AI কিংবা মানুষের সাহায্যে খুব সহজেই ইভিএম হ্যাক করা সম্ভব। রবার্ট এফ কেনেডি মার্কিন প্রেসিডেন্ট পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি তিনি ইভিএম নিয়ে বেশ কিছু অনিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়। আর তা সোশ্যাল মিডিয়ায় লেখেন। আর তা শেয়ার করে এমনই চাঞ্চল্যকর দাবি করেন টুইটার কর্তা ইলন মাস্ক। এরপরেই বিতর্কের ঝড় ভারত জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+