সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যভিষেক মনে করছেন নরেন্দ্র মোদী! টুইটে তোপ রাহুল গান্ধীর

একেবারে ধুমধাম করে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। রবিবার সকাল বিশেষ পুজোপাঠ এবং বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধনের প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত সময়ে সংসদে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান স্পিকার ওম বিড়লা। পার্লামেন্ট এলাকাতে ঢুকেই সোজা নরেন্দ্র মোদী চলে যান গান্ধী মুর্তির পাদদেশে। সেখানে শ্রদ্ধা জানিয়ে পুজোয় বসেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ পুজোপাঠ শেষে ঐতিহাসিক 'রাজদণ্ড' সংসদের মধ্যে স্পিকারের বসার জায়গার পাশেই সেটিকে বসান। কার্যত এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। আর এই গোটা বিষটিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। উদ্বোধনের পরেই একটি টুইট করেছেন কংগ্রেস নেতা। সেখানে তিনি বলছেন, সংসদ মানুষের আওয়াজ। কিন্তু প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যভিষেক অনুষ্ঠান হিসাবে মনে করছে বলে টুইটে তীব্র আক্রমণ রাহুল গান্ধী।

সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যভিষেক মনে করছেন নরেন্দ্র মোদী!

আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। পাল্টা রাহুলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি শীর্ষ নেতারা। আর এই বিতর্কের মধ্যেই নতুন সংসদ ভবনের নকশাকে কফিনের সঙ্গে তুলনা করে টুইট করে আরজেডি। আরজেডির এই টুইটকে ঘিরে বিতর্ক তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে আরজেডিকে দেশদ্রোহী বলে নিশানা করা হয়। লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের এই টুইটের পর রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি জানিয়েছেন বিজেপির সুশীল মোদী।

যদিও ঐতিহাসিক এই মুহূর্তে কংগ্রেস, তৃণমূল, আম আদমি সহ দেশের অন্তত ২০ টি বিরোধী দল সামিল হননি। মুলত রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির বড় ভূমিকা রয়েছে। নতুন সংসদ ভবন উদ্বোধন করা হচ্ছে। আর সেখানে রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে পদকে অপমান করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর সেই কারনেই এই অনুষ্ঠান বয়কট। যদিও বিজেপির তরফে অনুষ্ঠানকে রাজনীতিকরণ না করার আবেদন জানানো হয়েছিল। শুধু তাই নয়, বিরোধী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+