সত্যি সামনে না আসা পর্যন্ত প্রশ্ন করেই যাব, আদানিকাণ্ড নিয়ে ফের সরব রাহুল গান্ধী

ফের আদানি ইস্যুতে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ফের আদানি ইস্যুতে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের প্লেনারিতে রাহুল গান্ধী বলেছেন, যতদিন না সত্যিটা প্রকাশ্যে আসছে ততদিন তিনি আদানি ইস্যুতে প্রশ্ন করেই যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানিদের যোগ নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ। তিনি অভিযোগ করেছেন মোদীর কারণেই আদানি গোষ্ঠীর সম্পত্তির পরিমান বিপুল হারে বেড়েছে গত কয়েক বছরে।

হিন্ডেনবার্গ রিপোর্ট

হিন্ডেনবার্গ রিপোর্ট

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আদানি গোষ্ঠীর দুর্নীতি প্রকাশ্যে এসে পড়েছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেআইনিভাবে শেয়ারবাজারে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। আদানিরা ইতিমধ্যেই এসবিআই সহ একাধিক ব্যাঙ্কের কাছে থেকে কয়েক কোটি টাকার ঋণ নিয়েছে। তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক এসবিআই সহ সব ব্যাঙ্ক গুলিকে ডেকে পুরো পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। যদিও এসবিআইয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আদানিরা ঋণ নিয়েও তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

মোদীর সঙ্গে যোগ

মোদীর সঙ্গে যোগ

এদিকে আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের পর থেকেই আদানিদের সম্পত্তি বাড়তে শুরু করে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক সরকারি বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। এমনকী যে কাজে তাদের কোনএ অভিজ্ঞতা নেই তারও বরাদ আদানিদের দেওয়া হয়েছে। গত কয়েক বছরে আদানিদের সম্পত্তির পরিমান কয়েক গুণ হারে বেড়েছে।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি এক জোট হয়ে সংসদে এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি মোদী সরকার। সংসদে এই নিয়ে একটি শব্দও খরচ করেননি মোদী থেকে অমিত শাহ কেউ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে এই নিয়ে একাধিকবার সওয়াল করেছিলেন। তিনি অভিযোগ করেন কন্যাকুমিকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় তিনি কেবল একটি নামই শুনেছেন আদানি। কংগ্রেসের প্লেনারিতেও তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যতদিন না আদানিদের নিয়ে স্পষ্ট কোনও কথা বলছেন মোদী ততদিন তিনি প্রশ্ন করে যাবেন।

কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন আদানিদের দুর্নীতি নিয়ে বিজেপির ভয় পাওয়ার কিছু নেই। কারণ আদানিদের সঙ্গে কোনও দিনই বিজেপির কোনও যোগাযোগ ছিল না। বিরোধীদের কাছে যদি কোনও প্রমাণ থেকে থাকে তাহলে আদালতে যাওয়ার কথা বলেছিলেন তিনি। যদিও এই নিয়ে ইতিমধ্যেই সুপ্রিমো কোর্টে মামলা হয়েছে। একটি কমিটি গঠন করো আদানিদের দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+