টুইটারের বায়ো বদলে ফেললেন রাহুল গান্ধী, সত্যাগ্রহের মঞ্চ থেকে মোদীকে কাপুরুষ বলে আক্রমণ প্রিয়াঙ্কার
সাংসদ পদ থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে টুইটারের বায়ো বদলে ফেললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেেক বহিষ্কারের প্রতিবাদে দেশজুড়ে আজ সত্যাগ্রহ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে সত্যাগ্রহে সামিল হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, জগদীশ টাইটলারকেও দেখা গিয়েছে সেই সত্যাগ্রহের মঞ্চে।

টুইটারের বায়ো বদল করলেন রাহুল
লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কারের পরেই নিজের সোশ্যাল িমডিয়া হ্যান্ডেল টুইটারের বায়ো বদল করে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারের বায়োতে লিখেছেন ডিসকোয়ালিফায়েড এমপি। অনেকটা কটাক্ষ করেই যে তিনি এই শব্দটি টুইটারের বায়োতে লিখেছেন তাতে কোনও সন্দেহ নেই। সুরাত আদালতে মোদী টাইটেল নিয়ে কটাক্ষ করায় মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। তাঁকে ২ বছরের সাজা েদয় আদালত। যদিও সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হয়েছে। তারপরেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে লোকসভা।

দেশজুড়ে সত্যাগ্রহ
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ বহিষ্কারের প্রতিবাদে দেশজুড়ে আজ সত্যাগ্রহ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে সত্যাগ্রহে সামিল হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। এমনকী কংগ্রেসের বিতর্কিত নেতা জগদীশ টাইটলারকেও দেখা গিয়েছে সত্যাগ্রহমঞ্চে। তাই নিয়ে বিজেপি আবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে। অশান্তি যাতে রাজঘাটে ছড়িয়ে না পড়ে সেকারণে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে রাজধানী দিল্লি সহ গোটা দেশে।

মোদীকে নিশানা প্রিয়াঙ্কার
সত্যাগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিরু-কাপুরুষ বলে কটাক্ষ করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী এদিন বলেছেন , ' আমার দাদা সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে বলেছিলেন আমরা আপনাকে ঘৃণা করি না। আমরা ঘৃণার রাজনীতিতে বশ্বাসী নই। কিন্তু এই কাজ করে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করে। কংগ্রেসের বর্ষিয়াণ নেতা পি চিদাম্বরম তীব্র কটাক্ষ করে বলেছেন রাহুল গান্ধীকে এই বাবে সাংসদ থেকে বহিষ্কার করায় কংগ্রেস আরও শক্তিশালী হল

প্রিয়াঙ্কা গান্ধীর আরও অভিযোগ
প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন যে ব্যক্তি সুরাত আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই ব্যক্তি আদালতে গিয়ে সেই মামলায় এক বছরের স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু যে সংসদে আদানি নিয়ে রাহুল গান্ধী সরব হলেন তার একমাসের মধ্যেই সেই মামলা আবার শুরু হয়ে গেল এবং রাহু গান্ধীকে দোষী সাব্যস্ত করা হল। এর থেকেই স্পষ্ট কোন রাজনীতি করছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications