মোদী পদবি বিতর্কে দমে যাচ্ছেন না! সেই কোলার থেকে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন রাহুল

ষোলোই এপ্রিল কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার কোলার থেকে শুরু করা এই প্রচারে রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রসঙ্গত এই কোলারেই রাহুল গান্ধী মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যে কারণে তাঁর লোকসভা সদস্যপদও খারিজ হয়ে যায়।

২০২৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে এই কোলারে মোদী পদবি নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এই ঘটনায় গুজরাতের এক বিজেপি বিধায়ক মামলা দায়ের করেন। দোষী সাব্যস্ত হওয়ার পরে এবছরেই তাঁর লোকসভায় সদস্যপদ খারিজ হয়ে যায়।

রাহুল গান্ধী

প্রসঙ্গত কংগ্রেস এদিনই কোলার থেকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কোলার থেকে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যদিও সেই ইচ্ছায় মান্যতা দেয়নি কংগ্রেস হাইকমান্ট। কংগ্রেস এখনও পর্যন্ত রাজ্যের ২২৪ টি বিধানসভা আসনের মধ্যে ২০৯ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

রবিবার রাহুল গান্ধী দুদিনের সফরে কর্নাটক যাচ্ছেন। এই দুদিনে তিনি চারটি সভায় ভাষণ দেবেন। রাহুল গান্ধীর কোলারের সভাটি রয়েছে রবিবার বিকেলে। এরপর তিনি বেঙ্গালুরুর কাছে একটি শ্রমিক সমাবেশে যোগ দেবেন। ওইগিন সন্ধেয় রাহুল গান্ধী বেঙ্গালুরুতে কর্নাটক কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধন করবেন।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী সোমবার ১৭ এপ্রিল বিদার জেলার ভালকি এবং হুমনাবাদের সভায় ভাষণ দেবেন। এর আগে তিনি গতমাসে বেলাগাভিতে দলের যুব সম্মেলনে অংশ নিয়ে বলেছিলেন রাজ্যে কংগ্রেসের সরকার গঠন হলে সরকার বেকার ভাতা দেবে।

প্রসঙ্গত কর্নাটক বিধানসভা নির্বাচন হতে যাাচ্ছে ১০ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিল হল ২০ এপ্রিল। বিধানসভার ২২৪ টি আসনে একইসঙ্গে নির্বাচন হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৩ মে। কর্নাটক বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৪ টি আসন দখল করে বিধানসভায় সব থেকে বড় রাজনৈতিক দলের মর্যাদা পায়। অন্যদিকে কংগ্রেস ৮০ টি এবং জেডিএস ৩৭ টি আসন পায়। এইচডি কুমারস্বামী কংগ্রেসের সমর্থনে প্রথম মুখ্যমন্ত্রী হন। সেই সরকারের পতন হলে বিএস ইয়েদুরিয়াপ্পা মুখ্যমন্ত্রী হন। পরে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় বাসজরাজ বোম্বাইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+