দেশ জানে যে এটি নরেন্দ্র মোদীর সরকার নয়, আম্বানি আদানির সরকার বলে কটাক্ষ রাহুলের
দিল্লিতে দাঁড়িয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেন তিনি। কার্যত গোটা দেশ ঘুরে আজ শনিবার দিল্লি তে পৌঁছন রাহুল। এদিন সকালে বদরপুর সীমান্তে পদযাত্রা নিয়ে রাহুল গান্ধী দিল্লিতে প্
Rahul Gandhi Bharat Jodo Yatra in Delhi: দিল্লিতে দাঁড়িয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেন তিনি। কার্যত গোটা দেশ ঘুরে আজ শনিবার দিল্লি তে পৌঁছন রাহুল। এদিন সকালে বদরপুর সীমান্তে পদযাত্রা নিয়ে রাহুল গান্ধী দিল্লিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কংগ্রেস কর্মীরা তাঁকে স্বাগত জানান।
আর সেখান থেকে ২৩ কিমি হেঁটে লালকেল্লাতে শেষ হয় রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা। আর এরপরেই লালকেল্লাতে বক্তব্য রাখেন সোন্মিয়া পুত্র। আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি।
#WATCH | In Bharat Jodo Yatra, dogs also came but no one harmed them. Cow, buffaloes, pigs, all animals came. This Yatra is like our India, no hatred, no violence: Congress MP Rahul Gandhi in Delhi pic.twitter.com/2eGIujo8jJ
— ANI (@ANI) December 24, 2022

হিন্দু-মুসলিম ভাগ করা হচ্ছে বলে দাবি
লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ভারত জড়ো যাত্রার গুরুত্ব তুলে ধরেন রাহুল গান্ধী। বলেন, এই যাত্রার উদ্দেশ্য হল গোটা দেশের মানুষ এক সুতোয় বাঁধা। আর এরপরেই মোদী সরকারকে আক্রমণ করে তাঁর দাবি, গোটা দেশ জানে যে এটি নরেন্দ্র মোদীর সরকার নয়, এটি আম্বানি আদানির সরকার। আসল বিষয় থেকে নজর ঘোরাতেই হিন্দু-মুসলিম ভাগ করা হচ্ছে বলে দাবি রাহুল গান্ধীর। তাঁর দাবি, আজ ডিগ্রি রয়েছে এমন যুবকরা পকোড়া বিক্রি করছে বলে দাবি তাঁর।

কোথাও হিংসা কিংবা ঘৃণা নজরে আসিনি।
কংগ্রেস সাংসদের দাবি, দীর্ঘ যাত্রাপথে আমার কোথাও হিংসা কিংবা ঘৃণা নজরে আসিনি। কিন্তু যখনই আমি সংবাদমাধ্যম খুলি তখনই চারপাশে ঘৃণা-হিংসা নজরে আসে বলে দাবি কংগ্রেস নেতার। এটি ইচ্ছা করে বলা হয় বলেও দাবি তাঁর। যাতে আসল উদ্দেশ্য থেকে দেশের মানুষের নজর সরানো যায়। মোদী সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। যাতে সেগুলির দিকে নজর চলে যায় সেই কারনেই এই ব্যবস্থা বলেও আক্রমণ।

ভারত জড়ো যাত্রাতে কুকুরও যোগ দিয়েছিল...
রাহুল গান্ধী তাঁর বক্তব্যে আরও বলেন, ভারত জড়ো যাত্রাতে কুকুরও যোগ দিয়েছিল...কেউ ওকে মারেনি। এমনকি একাধিক প্রাণী তাঁর পদজাত্রাতে সামিল হয়েছে বলেও দাবি সোনিয়া পুত্রের। এই যাত্রা হিন্দুস্থানের মতো! কোথাও কোনও ঘৃণার জায়গা ছিল না। ভারতের 2-3 বিলিয়নেয়ারদের 1 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি সহজে দেওয়া হয়, কিন্তু কৃষক, ছোট ব্যবসায়ী ব্যাঙ্কের সামনে গেলে তাঁদের বকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রাহুলের। এদের জন্যে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকে বলেও অভিযোগ তাঁর।

আরও যা বললেন...
পাশাপাশি রাহুলের দাবি, যখন ২০০৪ সালে রাজনীতি আসি। আমাদের সরকার ক্ষমতায় ছিল। সংবাদমাধ্যম দিন-রাত সেই সরকারের প্রশংসা করত। তারপর যখনই আমি উত্তরপ্রদেশে গিয়ে কৃষকদের জমির প্রসঙ্গ তুললাম এবং তারা আমার বিরুদ্ধে চলে গেল বলে দাবি কংগ্রেস নেতার।
Delhi | It is not Narendra Modi's government. It is Ambani and Adani government. Hindu-Muslim is being done to divert attention from the real issues. Today degree holder youths are selling 'pakoras': Congress MP Rahul Gandhi pic.twitter.com/7JV2FPmBs1
— ANI (@ANI) December 24, 2022












Click it and Unblock the Notifications