Rahul Gandhi Vs Narendra Modi: মণিপুর যখন জ্বলছে প্রধানমন্ত্রী হাসছেন-ঠাট্টা করছেন! নিন্দায় সরব রাহুল

মণিপুর যখন জ্বলছে হিংসা ও অশান্তিতে, তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসছেন। আবার ঠাট্টাও করছেন। সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শুক্রবার নিন্দায় সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি কড়া ভাষায় সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর।

রাহুল গান্ধী বলেন, মণিপুর হিংসা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাট্টা ও উপহাস করেছেন। গতকাল প্রধানমন্ত্রী সংসদে ২ ঘণ্টা ১৩ মিনিট বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে মণিপুর নিয়ে মাত্ত ২ মিনিট কথা বলেছিলেন। মণিপুর কয়েক মাস ধরে জ্বলছে, মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন।

প্রধানমন্ত্রী হাসছেন-ঠাট্টা করছেন! নিন্দায় সরব রাহুল

শুক্রবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ভারতীয় সেনাবাহিনী ইচ্ছে করলেন দু-দিনের মধ্যে মণিপুরকে ঠান্ডা করে দিতে পারে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তা চান না। তিনি মণিপুর জ্বালিয়ে দিতে চান, আগুন নেভাতে চান না।

প্রধানমন্ত্রী বলেছিলেন, ২০২৮ সালে বিরোধীরা অনাস্থা প্রস্তাবের জন্য প্রস্তুতি নিক। তাঁর সেই প্রস্তাবের পাল্টা রাহুল গান্ধী বলেন, মোদীজি আগে ভাবছেন ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন কি না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতা ভারত সম্পর্কে ছিল না, ছিল নরেন্দ্র মোদী সম্পর্কে।

রাহুলের কথায়, প্রশ্নটা ২০২৪ সালে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নয়, প্রশ্নটা ছিল মণিপুর জ্বলছে, তা নিয়ে। প্রধানমন্ত্রী অন্তত একবার মণিপুর যেতে পারতেন, মণিপুরের মানুষের সঙ্গে কথা বলতে পারতেন। বলতে পারতেন, আমি আপনাদের প্রধানমন্ত্রী, আসুন কথা শুরু করে। কিন্তু তেমন কোনও উদ্দেশ্য দেখতে পাচ্ছি না।

রাহুল বলেন, মণিপুরে ভারতকে হত্যা করেছেন নরেন্দ্র মোদী। ভারতমাতাকে খুন করেছেন। আমি বলতে চেয়েছি, তিনি মণিপুর রাজ্যকে শেষ করে দিয়েছেন। ভারত থেকে মণিপুরকে মুছে ফেলতে চাইছেন। কিন্তু ইন্ডিয়া জোট তা করতে দেবে না। ইন্ডিয়া জোট তা প্রতিরোধ করবেই।

প্রধানমন্ত্রী হাসছেন-ঠাট্টা করছেন! নিন্দায় সরব রাহুল

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী হাতে একাধিক উপায় রয়েছে, তিনি হিংসা রুখতে সেগুলি ব্যবহার করছেন না। মণিপুর নিয়ে তাঁর মুখে কোনও কথা নেই। তিনি হিংসা বন্ধ করতে কিছুই করছেন না। তিনি শুধু হাসছেন আর ঠাট্টা করছেন। রাহুল গান্ধী বলেন, যদি আমাদের সাংসদদের সাময়িক বরখাস্তও করা হয়, আমাদের কাজের কোনও পরিবর্তন হবে না।

রাহুল গান্ধী বলেন, আমাদের কাজ হল মণিপুরে হিংসা বন্ধ করা। আমি মণিপুরের জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশ আপনাদের সঙ্গে রয়েছে। ইন্ডিয়া আপনাদের সঙ্গে রয়েছে। মণিপুর এই সংঘাত থেকে ঠিক বেরিয়ে আসবে। শীঘ্রই উন্নয়ন ও অগ্রগতির পথে হাঁটবে। সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে আবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+