যোগী আদিত্যনাথের প্রশংসা রাহুল গান্ধীর মুখে?

উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় এবার খোদ কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। টুইটারে উত্তরপ্রদেশে ৮৬.৬৮ লক্ষ কৃষকদের ঋণ মুকুবের উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপের

নয়াদিল্লি, ৫ এপ্রিল : উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় এবার খোদ কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। টুইটারে উত্তরপ্রদেশে ৮৬.৬৮ লক্ষ ছোট ও প্রান্তিক কৃষকদের ঋণ মুকুবের উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন রাহুল গান্ধী।

যোগী আদিত্যনাথের প্রশংসা রাহুল গান্ধীর মুখে?

তিনি বলেন, "উত্তরপ্রদেশের কৃষকদের জন্য আংশিক স্বস্তি তবে এই পদক্ষেপ সঠিক দিশায় যাচ্ছে। যারা পীড়িত কৃষকদের ঋণ মুকুব করে কংগ্রেস সবসময় তাদের সমর্থন করে।"

মঙ্গলবার প্রথম ক্য়াবিনেট বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন সরকার ৩৬,৩৫৯ কোটি টাকার ঋণ মুকুব করছে। বিজেপির নির্বাচন প্রতিশ্রুতির মধ্যে অন্যতম বিষয় ছিল এই কৃষি ঋণ মুকুব।

রাহুল বলেন, বিজেপি যে পদক্ষেপ নিয়েছেন তা রাজ্যভেদে ভিন্ন যেন না হয় তাও নিশ্চিত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+