বিজেপির মন্ত্রী নাটক করছেন! রাফালের উত্তর মিলল না দু'ঘণ্টার ভাষণে, কটাক্ষ রাহুলের
রাফাল-বিতর্কে কোনও প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি, প্রতিরক্ষামন্ত্রী শুধুই নাটক করছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রাফাল-বিতর্কে কোনও প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি, প্রতিরক্ষামন্ত্রী শুধুই নাটক করছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার লোকসভা ফের রাফাল বিতর্কে উত্তাল হয়ে ওঠে। সেই বিতর্ক শেষে রাহুল ফের অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রীর দু-ঘণ্টার ভাষণে কোনও প্রশ্নেরই উত্তর মেলেনি।

দু-ঘণ্টার বক্তব্যে উত্তর নেই
রাহুল গান্ধী অভিযোগ করেন, হ্যালকে সরিয়ে অনিল আম্বানিকে বরাত দিল কে, সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমন। দু-ঘণ্টারও বেশি বক্তব্য রেখেছেন সীতারমনজি, কোনও উত্তর তো মেলেইনি, তিনি একবারও অনিল আম্বানির নাম পর্যন্ত নেননি।
|
দু-ঘণ্টার ভাষণে নাটক করেছেন
রাহুল গান্ধী আরও প্রশ্ন করেন, বায়ু সেনার কি সম্মতি ছিল প্রধানমন্ত্রী যখন এই চুক্তি বদল করেছিলেন? সেই প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশ। উত্তর দেওয়ার বদলে, তিনি তাঁর দু-ঘণ্টার ভাষণে নাটক করা শুরু করেছেন। নাটক করেছেন উত্তর দিতে না পেরেই।
|
রাহুল ক্ষমা চান, বার্তা সীতারামনের
উল্লেখ্য, এদিন সংসদে রাফালে বিতর্কের মাঝে প্রতিরক্ষামন্ত্রী রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, আপনি কি সংসদে চোখ মারার জন্য ক্ষমা চাইবেন? কিংবা প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার জন্য? তিনি বলেন, এটা সংসদের রীতি নয়। আপনি ওই দুই কাজ করে সংসদের রীতি ভেঙেছেন। তাই আপনার ক্ষমা চাওয়া উচিত।
|
সাধারণ পরিবারের, তা বলে কি সম্মান নেই
এছাড়াও তিনি রাফালে প্রসঙ্গের বাইরে গিয়ে বলেন, আমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, প্রধানমন্ত্রীও দরিদ্র পরিবার থেকে ওই জায়গায় পৌঁছেছেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। আমরা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি বলে কি আমাদের কোনও সম্মান নেই। মনে রাখবেন, আমারও সম্মান আছে, প্রধানমন্ত্রীরও সম্মান আছে। তাই দ্বিতীয়বার আঙুল তোলার আগে দু-বার ভাববেন। উল্লেখ্য, চৌকিদার চোর প্রসঙ্গেই তাঁর এই প্রত্যাঘাত।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications