মোদী-নিশানায় ‘শোলে’র গান শোনালেন রাহুল, ‘ইয়ে দোস্তী’র খোঁচায় জোর শোরগোল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নয়া পন্থা নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিজে টুইট করে শোনালেন বিখ্যাত এক গান। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নয়া পন্থা নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিজে টুইট করে শোনালেন বিখ্যাত এক গান। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল। মোদীর বন্ধুপ্রীতিকে নিশানায় রাহুল শোনালেন 'শোলে' ছবির বিখ্যাত গান- 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে'। জয়-বীরুর বন্ধুত্বের অমর গানকে কাজে লাগিয়ে আম্বানি-মোদীর বন্ধুত্বকে কটাক্ষ করলেন রাহুল।
— Rahul Gandhi (@RahulGandhi) October 21, 2018 |
রাহুলের টুইট
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যে টুইট করেছেন, তাতে শোনা যাচ্ছে ‘শোলে' ছবির ওই বিখ্যাত গান। আর ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী ও অনিল আম্বানি একে অপরকে আলিঙ্গনাবদ্ধ। রাহুল এই ছবি দিয়ে বুঝিয়েছেন, মোদী-আম্বানির বন্ধুত্ব জয়-বীরুর মতোই অটুট।

মোদীকে টুইট-খোঁচা
রাহুল গান্ধী তাঁর এই টুইট দিয়ে বুঝিয়েছেন, মোদী আসলে কর্পোরেট জগতের সঙ্গে রয়েছেন, বাস্তবের রুক্ষ মাটির খবর তিনি রাখেন না। দীন-দরিদ্রদের কথা তিনি ভাবেন না। মোদী সরকার সাধারণ মানুষের বিপক্ষে, তা-ই এই টুইটে তুলে ধরেছেন রাহুল গান্ধী। মোদীর শুধু শিল্পপতিদের বাড়তি সুবিধা প্রদান করেন।

মোদীকে রাফাল-নিশানা
রাহুল গান্ধী তাঁর প্রতি আক্রমণেই বারবার তুলে ধরেছেন মোদীর সঙ্গে আম্বানি-আদানিদের সম্পর্কের কথা। এমনকী মোদী সরকারকে স্যুট-বুট কি সরকার বলেও কটাক্ষ করেছেন তিনি। তারপর তাঁর আক্রমণের প্রধান ইস্যুই হচ্ছে রাফাল দুর্নীতি। আর সেখানেই মোদী সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অনিল আম্বানির সংস্থা।

দেনা-পাওনার দোস্তী
রাহুলের অভিযোগ, হ্যালের পরিবর্তে আম্বানির সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছেন মোদী। ঋণগ্রস্থ রিলায়েন্স এয়ারোস্পেসকে বাঁচাতেই অনিল আম্বানিদের সুবিধা পাইয়ে দিয়েছেন মোদী। রাহুলের ব্যাখ্যা, ভোটের আগে শিল্পপতিরা আর্থিক সাহায্য করেছিল বিজেপিকে, সেই ঋণই শোধ করছেন মোদী। দেনা-পাওনার এই হিসেবকেই তিনি ‘শোলে‘র দোস্তীতে বেঁধেছেন।












Click it and Unblock the Notifications