মোদীজি, আপনি মিথ্যা বলই চলেছেন! রেগে আগুন রাহুল তোপ দাগলেন টুইটারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন রাহুল গান্ধী। ফের তাঁকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন তিনি। আমেথিতে গিয়ে মোদী রাইফেল ফ্যাক্টরি নিয়ে ভুরি ভুরি মিথ্যা বলেছেন বলে দাবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন রাহুল গান্ধী। ফের তাঁকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন তিনি। রাহুলের কেন্দ্র আমেথিতে গিয়ে মোদী রাইফেল ফ্যাক্টরি নিয়ে ভুরি ভুরি মিথ্যা বলেছেন বলে দাবি তাঁর। মোদীর আমেথি সফরের একদিন পরই রেগে আগুন হয়ে টুইটারে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি।

মোদীজি, ফের আপনি মিথ্যা বলছেন! রেগে আগুন রাহুল

রাহুল গান্ধী বলেন, আমেথিতে গিয়ে মিথ্যা কথার বর্ষণ করেছেন প্রধানমন্ত্রী। রাইফেল ফ্যাক্টরিতে উৎপাদন চলছে। তিনি বলেছেন, শিলান্যাসই হয়েছে কোনও কাজ আজ পর্যন্ত শুরু হয়নি। উল্লেখ্যে, প্রধানমন্ত্রী রবিবার একটি উৎপাদন ইউনিট চালু করেন। তার একদিন পর কংগ্রেস সভাপতি একটি টুইট পোস্ট করে মিথ্যার জবাব দেন।

রাহুল বলেছেন, মিথ্যা বলা যে মোদীজির অভ্যাস, তা ফের ঘটেছে আমেথিতে গিয়ে। তিনি বলেন, আমি ২০১০ সালে আমেথিতে অর্ড্যান্স ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। তারপর অনেক বছর ধরে এটি ছোট অস্ত্র তৈরি করেছে। অথচ প্রধানমন্ত্রীজি আপনি আমেথি সফরে গিয়ে বলে এলেন কোনও উৎপাদন হয়নি, নামেই শিলান্যাস হয়েছে।

তিনি বলেন, আসলে আপনার অভ্যাস মিথ্যা কথা বলা। আপনি মিথ্যা বলতে লজ্জা পান না? আর রাহুলের এই খোঁচার পরই বিজেপির পক্ষ থেকে জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই আমেথি থেকে ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করেন।

এদিন রাহুলকে একহাত নিয়ে তিনি বলেন, রাহুলজি, আপনি আমেথির উন্নয়নে এত ভয় পেয়েছেন যে, আপনি মোদীজির অনুষ্ঠানের পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই এইসব কথা বলছেন। আপনি ভুলে গিয়েছেন, রাইফেল তৈরির ওই ফ্যাক্টরি ভারত ও রাশিয়ায়ের যৌথ উদ্যোগে তৈরি। এদিন রাহুলের টুইটের অদ্যাবধি পরেই স্মৃতি ইরানি টুইট করেই জবাব দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+