'মোদী' ইস্যুই মোক্ষম হাতিয়ার! নরেন্দ্রর বিরুদ্ধে কড়া আক্রমণে ঝাঁঝ বাড়ালেন রাহুল
কংগ্রেস সভাপতি রাহুলের অভিযোগ, দেশ লুটছে বিজেপি। মোদীকে গলায় জড়িয়ে দেশের টাকা লুঠ করে বিজয় মালিয়ার মতো একের পর এক ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
প্রথমে আইপিএল কাণ্ডে ললিত মোদী, এবার পিএনবি জালিয়াতি কাণ্ডে নীরব মোদী। বিজেপিকে আক্রমণের এর থেকে ভালো রাস্তা আর কিছু হতে পারত না। কংগ্রেস তথা রাহুল গান্ধী সেটা বুঝে গিয়েছেন। আর তাই সেই সুযোগ হাতছাড়া না করে মোদী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ শানালেন রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি রাহুলের অভিযোগ, দেশ লুটছে বিজেপি। মোদীকে গলায় জড়িয়ে দেশের টাকা লুঠ করে বিজয় মালিয়ার মতো একের পর এক ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
The scamster's escape formula:
— Office of RG (@OfficeOfRG) February 16, 2018
Na(Mo)
La(Mo) + Ni(Mo) -----> Bha(Go)#ModiRobsIndia
দাভোসে কিছুদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে নীরব মোদীকে ছবিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই প্রসঙ্গে আক্রমণে টেনে এনেছেন রাহুল।
Guide to Looting India
— Office of RG (@OfficeOfRG) February 15, 2018
by Nirav MODI
1. Hug PM Modi
2. Be seen with him in DAVOS
Use that clout to:
A. Steal 12,000Cr
B. Slip out of the country like Mallya, while the Govt looks the other way.
#From1MODI2another
তার আগে নীরব মোদীর সঙ্গে মোদীর দাভোসের ছবি টুইট করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। সেখানে গ্রুপ ছবিতে মোদীর সঙ্গে নীরবকে দেখা যাচ্ছে। তারপরই কংগ্রেস প্রধানমন্ত্রীকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি।
কংগ্রেসের মতো সিপিএমও এই ইস্যুতে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে সমালোচনা করতে ছাড়েনি, সিপিএমের সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, নীরব মোদীকে সুইজারল্যান্ডে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত। তবে ঘটনা হল, এই ইস্যুগুলিই যে আগামী নির্বাচনে বিরোধীদের হাতিয়ার হতে চলেছে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications