এনআরসি-এনপিআরে নোট বাতিল-জিএসটির মতোই সংকট! রাহুল হানলেন মস্ত বাণ

"এনপিআর হোক বা এনআরসি, এটি দেশের দরিদ্র মানুষের কাছে কর দেওয়ার মতোই কষ্টসাধ্য। শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনপিআর আর এনআরসিকে এভাবেই ব্যাখ্যা করেন।

"এনপিআর হোক বা এনআরসি, এটি দেশের দরিদ্র মানুষের কাছে কর দেওয়ার মতোই কষ্টসাধ্য। শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনপিআর আর এনআরসিকে এভাবেই ব্যাখ্যা করেন। তিনি বলেন, নোট বাতিলের পর বা জিএসটি লাগু হওয়ার পর মানুষ যেমন ক্ষতির মুখে পড়েছিলেন, এনআরসি বা এপিআরে তেমনই ক্ষতির মুখে পড়বেন।

এনআরসি-এনপিআরে নোট বাতিলের মতোই সংকট, বাণ রাহুলের

এদিন জাতীয় উপজাতি নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধী। রাহুল বলেন, দেশে এখন নৈরাজ্যবাদ চলছে। দরিদ্র মানুষের উপর কর চাপানোর মতোই নিষ্ঠুরতা করছে সরকার। নোট বাতিলের পর পুরো টাকা চলে গেল। এনপিআর বা এনআরসির ফলে সেই একই জিনিস হবে। এবার মানুষ মাথার উপরের ছাদটুকুও কেড়ে নেবে সরকার।

সম্প্রতি অমিত শাহ দাবি করেন, এনআরসি'র সঙ্গে এনপিআরের কোনও যোগসূত্র নেই। রাহুল এ প্রসঙ্গে বলেন, "এখন দরিদ্র মানুষদের অফিসারদের কাছে গিয়ে নথি প্রদর্শন করতে হবে। তাদের নতিতে ভুল থাকলে তাদের ঘুষ দিতে হবে। দরিদ্রদের পকেট থেকে কয়েক কোটি টাকা টেনে বের করা হবে। এবং এবং সেই টাকা আসবে এই ১৫ জনের কাছে। এটি আসলে মানুষের উপর একটা আক্রমণ।

রাহুল বলেন, এর আগে অর্থনীতি নয় শতাংশ বৃদ্ধি পেয়েছিল, এখন তা হ্রাস পেয়ে চার শতাংশে দাঁড়িয়েছে। এটি নতুন প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করা হয়। তবে আমরা যদি পুরানো পদ্ধতির মাধ্যমে প্রবৃদ্ধির হার পরিমাপ করি তবে তা মাত্র ২.৫০ শতাংশ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমালোচনা করে তিনি বলেছিলেন, "বিশ্বে এখন আলোচনা হচ্ছে ভারতের হিংসা নিয়ে। ভারতে মহিলারা রাস্তায় অবাধ বিচরণ করতে পারছেন না। বেকারত্বের হার ৪৫ বছরে মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বুঝতে পারছেন না। আগে তিনি বিদ্রূপ করতেন, কিন্তু এখন তিনি একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে পারছেন না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+